সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ফজলুল করিম বকুল।
রবিবার বিএনপি নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি ইউনিয়নের নবজাগরণ সনাতন সংঘ, ছৈলা প্রতিমাপূজা ও শিব সংঘের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে ফজলুল করিম বকুল সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ ছাড়া পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
এ সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।