সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম
‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’ শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিট ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রস্তুতি, প্রথম পর্যায়ে তিন ইউনিয়ন জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথমে নোয়ারাই ইউনিয়ন চুনারুঘাটে সায়হাম গ্রুপের উদ্যোগে ৮৪ পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা কর্মেই বেঁচে থাকবেন আব্দুর রব মাস্টার, বিয়ানীবাজারে গুণী শিক্ষকের স্মরণে আবেগঘন শোকসভা চারখাই এখন ইয়াবার করিডোর শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথম পর্যায়ে দুই ইউনিয়ন
advertisement
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে শুরু নবদুর্গা পূজা, ইছামতি চা বাগানের মঙ্গলচণ্ডী মন্দিরে উৎসব

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে শ্রীশ্রী নবদুর্গা পূজা। উপজেলার সাতগাঁও ইউনিয়নের ইছামতি চা বাগানের শ্রীশ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে গত রোববার (১১ অক্টোবর) থেকে এ পূজা শুরু হয়।

 অন্য পূজামণ্ডপগুলোতে যখন চলছে প্রতিমা তৈরির কাজ, তখন এ মন্দিরে ঢাকের বাদ্য আর মন্ত্রোচ্চারণে মুখর হয়ে উঠেছে চারপাশ।

আয়োজকেরা জানান, রোববার দেবীর প্রথম রূপ শৈলপুত্রীর পূজার মধ্য দিয়ে নবদুর্গার আরাধনা শুরু হয়েছে। সোমবার পূজা করা হচ্ছে দেবীর দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণীর। এরপর পর্যায়ক্রমে দেবীর চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী ও সিদ্ধিদাত্রী রূপের পূজা অনুষ্ঠিত হবে। দশমীর দিন অন্যান্য প্রতিমার সঙ্গে নবদুর্গার প্রতিমাও বিসর্জন দেওয়া হবে।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, নবদুর্গা দেবীর নয়টি রূপের সমষ্টি। নবরাত্রির নয় দিনে দেবীর প্রতিটি রূপের আলাদা তাৎপর্য রয়েছে। শৈলপুত্রী দৃঢ়তা ও ধৈর্যের, ব্রহ্মচারিণী তপস্যা ও সংযমের এবং চন্দ্রঘণ্টা সাহস ও বীরত্বের প্রতীক হিসেবে পূজিত হন।

অন্যদিকে, কুষ্মাণ্ডা সৃষ্টির আদি শক্তি, স্কন্দমাতা মাতৃস্নেহ ও শান্তি, কাত্যায়নী অধর্ম বিনাশ, কালরাত্রি অশুভ শক্তির বিনাশ, মহাগৌরী পবিত্রতা ও শান্তি এবং সিদ্ধিদাত্রী আধ্যাত্মিক জ্ঞান ও সিদ্ধি লাভের প্রতীক হিসেবে ভক্তদের কাছে বিশেষভাবে পূজিত হন।

নবদুর্গার আরাধনার মধ্য দিয়ে ভক্তরা অশুভ শক্তির বিনাশ, কল্যাণ ও মঙ্গল কামনা করেন। ইছামতি চা বাগানের মঙ্গলচণ্ডী মন্দিরে এ পূজাকে ঘিরে ধর্মীয় আবহ ও ভক্তিমুখর পরিবেশ বিরাজ করছে।

▐ এই সম্পর্কিত আরো

‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’

শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিট

ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ

দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রস্তুতি, প্রথম পর্যায়ে তিন ইউনিয়ন

জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথমে নোয়ারাই ইউনিয়ন

চুনারুঘাটে সায়হাম গ্রুপের উদ্যোগে ৮৪ পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা

কর্মেই বেঁচে থাকবেন আব্দুর রব মাস্টার, বিয়ানীবাজারে গুণী শিক্ষকের স্মরণে আবেগঘন শোকসভা

চারখাই এখন ইয়াবার করিডোর

শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথম পর্যায়ে দুই ইউনিয়ন