সুনামগঞ্জের ছাতক পৌরসভায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে ১২টি পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় পৌরসভার পক্ষ থেকে ১২টি পূজামণ্ডপে মোট ২ লাখ ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।সোমবার (১২ অক্টোবর) বিকেলে পৌরসভার সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. মহি উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হরিদাস দাস, উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক রবীন্দ্র কুমার দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শংকর কুমার দাস, ছাতক পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী ও সাধারণ সম্পাদক দুলন তরফদার।
এ সময় পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সুধাংশু শেখর দাস, অরুণ দাস, বিশ্বজিৎ দাস দীপায়ন, অমরেশ সরকার সঞ্জু, নূপুর দাস, বিপ্লব দে, অজয় রায়, সুবোধ চন্দ্র দেবনাথ, অজিত পাল, সৌরভ দাস, মানিক আচার্য, বিশ্বজিৎ ঘোষ, তন্ময় দাস, টিটু দাস, পৃথেশ কর, অলক দাস, মনিষা দেব, অরবিন্দু গোস্বামী, শাওন দেবনাথ ও ফনি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ছাতক পৌরসভার পক্ষ থেকে ১২টি পূজামণ্ডপের জন্য মোট ২ লাখ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন ইউএনও ও পৌর প্রশাসক মো. মহি উদ্দিন।