সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম
‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’ শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিট ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রস্তুতি, প্রথম পর্যায়ে তিন ইউনিয়ন জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথমে নোয়ারাই ইউনিয়ন চুনারুঘাটে সায়হাম গ্রুপের উদ্যোগে ৮৪ পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা কর্মেই বেঁচে থাকবেন আব্দুর রব মাস্টার, বিয়ানীবাজারে গুণী শিক্ষকের স্মরণে আবেগঘন শোকসভা চারখাই এখন ইয়াবার করিডোর শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথম পর্যায়ে দুই ইউনিয়ন
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, দায়িত্বে ১৪০ কর্মী

মৌলভীবাজারের কুলাউড়ায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৪০ জন তথ্য সংগ্রহকারী এবং ১৪ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ফ্যামিলি কার্ড কার্যক্রমের পরিকল্পনা, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং পরবর্তী বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির মূল লক্ষ্য হলো দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সঠিক তথ্য সংগ্রহ করে তাদের ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় নিয়ে আসা। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পৌঁছে দেওয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা জানান, কুলাউড়ার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তথ্য সংগ্রহের জন্য ১৪০ জন তথ্য সংগ্রহকারী এবং ১৪ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। প্রথম ধাপে ভূকশিমইল, শরীফপুর ও কুলাউড়া সদর ইউনিয়নের তিনটি ওয়ার্ডে তিনজন সুপারভাইজার ও ১২ জন তথ্য সংগ্রহকারী কাজ করবেন। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এ কার্যক্রম পরিচালিত হবে।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা সোনা মোহন বিশ্বাস এবং সাংবাদিক আজিজুল ইসলাম, মো. মছব্বির আলী, নাজমুল ইসলাম, নাজমুল বারী সোহেল, মহি উদ্দিন রিপন, ময়জুল ইসলাম ও কেফায়েত হোসেন সোলেমান প্রমুখ।

▐ এই সম্পর্কিত আরো

‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’

শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিট

ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ

দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রস্তুতি, প্রথম পর্যায়ে তিন ইউনিয়ন

জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথমে নোয়ারাই ইউনিয়ন

চুনারুঘাটে সায়হাম গ্রুপের উদ্যোগে ৮৪ পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা

কর্মেই বেঁচে থাকবেন আব্দুর রব মাস্টার, বিয়ানীবাজারে গুণী শিক্ষকের স্মরণে আবেগঘন শোকসভা

চারখাই এখন ইয়াবার করিডোর

শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথম পর্যায়ে দুই ইউনিয়ন