সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম
‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’ শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিট ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রস্তুতি, প্রথম পর্যায়ে তিন ইউনিয়ন জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথমে নোয়ারাই ইউনিয়ন চুনারুঘাটে সায়হাম গ্রুপের উদ্যোগে ৮৪ পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা কর্মেই বেঁচে থাকবেন আব্দুর রব মাস্টার, বিয়ানীবাজারে গুণী শিক্ষকের স্মরণে আবেগঘন শোকসভা চারখাই এখন ইয়াবার করিডোর শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথম পর্যায়ে দুই ইউনিয়ন
advertisement
সিলেট বিভাগ

গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার পেলেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা

সিলেটের গোয়াইনঘাটে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ‘সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার’ প্রদান করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর ডা. ইদ্রিস আলী উচ্চবিদ্যালয় মাঠে দিলদার হোসেন সেলিম মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়।

ডা. ইদ্রিস আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুকলেছুর রহমানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের পৃষ্ঠপোষক অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম। প্রধান বক্তা ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা, যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ও যুক্তরাজ্যের ব্যারিস্টার সামিয়া নওরীন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইদুর রহমান, সিনিয়র সহসভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. নুর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট জেবুন্নাহার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, গোয়াইনঘাট মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সয়ফুল্লাহ, লামনী প্রগতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আহমদ, হাকুর বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোয়াইনঘাট উপজেলার আহ্বায়ক কামরুল ইসলাম ও যুবনেতা সাব্বির আহমদ সানি প্রমুখ।

▐ এই সম্পর্কিত আরো

‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’

শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিট

ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ

দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রস্তুতি, প্রথম পর্যায়ে তিন ইউনিয়ন

জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথমে নোয়ারাই ইউনিয়ন

চুনারুঘাটে সায়হাম গ্রুপের উদ্যোগে ৮৪ পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা

কর্মেই বেঁচে থাকবেন আব্দুর রব মাস্টার, বিয়ানীবাজারে গুণী শিক্ষকের স্মরণে আবেগঘন শোকসভা

চারখাই এখন ইয়াবার করিডোর

শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার, প্রথম পর্যায়ে দুই ইউনিয়ন