ফ্রান্সের রাজধানী প্যারিসে কুলাউড়া উপজেলা বিএনপি পরিবারের উদ্যোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার সভাপতি অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী মুহিবুর রহমান কোকিলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় প্যারিসের উপকণ্ঠ লা-কর্নেভের লাহোর রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি সাব্বির আহমেদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ জুনেদ ফারহান।
অনুষ্ঠানে ফ্রান্স বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ ফ্রান্সে বসবাসরত কুলাউড়ার প্রবাসী এবং বিএনপি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী ও মুহিবুর রহমান কোকিলকে ফুলেল শুভেচ্ছা জানান প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ ও কুলাউড়ার প্রবাসীরা।
আলোচনা সভায় বক্তারা দুই নেতার রাজনৈতিক জীবনের ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি প্রবাসে জাতীয়তাবাদী আন্দোলনকে আরও বেগবান করতে প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং কুলাউড়ার রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।