বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুলাউড়ায় আব্দুল মান্নানের বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ কানাইঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিয়ানীবাজারে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমরান চৌধুরী ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু শ্রীমঙ্গলে কিশোরী গৃহপরিচারিকাকে অপহরণের পর গণধর্ষণ , গ্রেপ্তার ৩ জামালগঞ্জে টোল আদায়ে নতুন নির্দেশনা, অতিরিক্ত টোল নিলে ব্যবস্থা দোয়ারাবাজারে ডোবার পানিতে ডুবে ২৩ মাসের শিশুর মৃত্যু বালুর নিচে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি, জৈন্তাপুরে আটক ১ সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁদা দাবি, ওয়াকিটকি-পোশাকসহ দুইজন গ্রেপ্তার কুলাউড়ায় ওভারসিজ এসোসিয়েশন অব ভূকশিমইলের ১৪৯ সদস্যের কমিটি
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে টোল আদায়ে নতুন নির্দেশনা, অতিরিক্ত টোল নিলে ব্যবস্থা

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বিআইডব্লিউটিএর ইজারাদার, বালু-পাথর ব্যবসায়ী, নৌকা মালিক ও শ্রমিকদের মধ্যে টোল আদায় নিয়ে চলমান বিরোধ নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার উত্তর ইউনিয়নের মমিনপুর বাজারে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইজারাদার, বালু-পাথর ব্যবসায়ী, নৌকা মালিক ও শ্রমিকরা অংশ নেন।

সভায় বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক (ঢাকা) মো. ইসমাইল হোসেন বলেন, চলতি নদীতে কোনো ধরনের টোল-ট্যাক্স নেওয়া যাবে না। বালু-পাথরের ক্ষেত্রে প্রতি ঘনফুট ৫০ পয়সা হারে উঠানামার সময় একবার টোল নেওয়া যাবে। একই মালামালের টোল একাধিকবার আদায় সম্পূর্ণ অবৈধ।

তিনি বলেন, বিআইডব্লিউটিএর নীতিমালার বাইরে অতিরিক্ত টোল আদায়ের কোনো সুযোগ নেই। ইজারাদাররা নীতিমালা উপেক্ষা করে অতিরিক্ত টোল আদায় করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টোল আদায়ের ক্ষেত্রে ইজারাদার কর্তৃক নিয়োগ করা ব্যক্তিদের নির্ধারিত পোশাক পরিহিত থাকতে হবে বলেও জানান তিনি। রশিদের মাধ্যমে চালানে উল্লেখিত টন বা ঘনফুট অনুযায়ী টোল আদায় করতে হবে।

সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বন্দে আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর উপপরিচালক (ঢাকা) নাহিদ বিন ইসলাম, উপপরিচালক (সিলেট) মো. শহিদুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তাপস চন্দ্র ঘোষ, বিআইডব্লিউটিএর ইজারাদার ওয়াহিদ আলী ও জিয়াউর রহমানসহ বালু-পাথর ব্যবসায়ী, নৌকা মালিক, শ্রমিক এবং গণমাধ্যমকর্মীরা।

▐ এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় আব্দুল মান্নানের বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ

কানাইঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিয়ানীবাজারে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমরান চৌধুরী

ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে কিশোরী গৃহপরিচারিকাকে অপহরণের পর গণধর্ষণ , গ্রেপ্তার ৩

জামালগঞ্জে টোল আদায়ে নতুন নির্দেশনা, অতিরিক্ত টোল নিলে ব্যবস্থা

দোয়ারাবাজারে ডোবার পানিতে ডুবে ২৩ মাসের শিশুর মৃত্যু

বালুর নিচে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি, জৈন্তাপুরে আটক ১

সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁদা দাবি, ওয়াকিটকি-পোশাকসহ দুইজন গ্রেপ্তার

কুলাউড়ায় ওভারসিজ এসোসিয়েশন অব ভূকশিমইলের ১৪৯ সদস্যের কমিটি