শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শ্রীমঙ্গলে এপ্রেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকীতে ফ্রি আই ক্যাম্প শান্তিগঞ্জে সরকারি জমিতে রাইস মিল, পরিবেশ দূষণের অভিযোগ কুলাউড়ায় ছাত্র শিবিরের নবীন বরণ, বক্তব্য দিলেন কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর ভিপি ধর্মপাশায় জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০; আশঙ্কাজনক ১ জামালগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ওসমানীর রানওয়েতে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী ২০২৯ সালে সিলেট-ঢাকা ছয় লেন পুরোপুরি প্রস্তুত হবে: বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা নান্দাইলে সেলাই মেশিন পেলেন ২০ সংগ্রামী নারী
advertisement
সিলেট বিভাগ

ধর্মপাশায় জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০; আশঙ্কাজনক ১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলার লেঙ্গুর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মাথায় গুরুতর আঘাত পাওয়া একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার গাছতলা বাজারের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন—কুদ্দুস (৩৫), টিপাসা (২৩), রুবিনা (৪৩), বিপাশা (২৪), সেনোয়ারা (৪৪), গৌরী রানী (৪০), সন্তু (৩০), পুষ্পরানি (৭০), ঠাকুর ধন (৩৫) ও জীবন (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার গাছতলা বাজারের কাছে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মোট চারজনকে ওই হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গেছে। তাঁদের মধ্যে মাথায় গুরুতর আঘাত পাওয়া একজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে ধর্মপাশা থানার পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

▐ এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে এপ্রেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকীতে ফ্রি আই ক্যাম্প

শান্তিগঞ্জে সরকারি জমিতে রাইস মিল, পরিবেশ দূষণের অভিযোগ

কুলাউড়ায় ছাত্র শিবিরের নবীন বরণ, বক্তব্য দিলেন কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর ভিপি

ধর্মপাশায় জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০; আশঙ্কাজনক ১

জামালগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ওসমানীর রানওয়েতে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী

২০২৯ সালে সিলেট-ঢাকা ছয় লেন পুরোপুরি প্রস্তুত হবে: বাণিজ্যমন্ত্রী

‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

নান্দাইলে সেলাই মেশিন পেলেন ২০ সংগ্রামী নারী