শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ জাসদ কার্যালয়ে পুলিশি অভিযান, শতাধিক নেতাকর্মী আটক পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় সিলেটে পুলিশি অভিযানে ৪৬ জন গ্রেফতার শ্রীমঙ্গলে এপ্রেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকীতে ফ্রি আই ক্যাম্প শান্তিগঞ্জে সরকারি জমিতে রাইস মিল, পরিবেশ দূষণের অভিযোগ কুলাউড়ায় ছাত্র শিবিরের নবীন বরণ, বক্তব্য দিলেন কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর ভিপি ধর্মপাশায় জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০; আশঙ্কাজনক ১ জামালগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে সরকারি জমিতে রাইস মিল, পরিবেশ দূষণের অভিযোগ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বসিয়া খাউরী গ্রামে সরকারি এজমালি ভূমিতে অনুমোদন ছাড়াই ডিজেলচালিত রাইস মিল স্থাপন ও পরিচালনার অভিযোগ উঠেছে। পাশাপাশি মিলটি থেকে শব্দ, ধোঁয়া, ধুলাবালি ও তুষ ছড়িয়ে পরিবেশ দূষণ এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এ ঘটনায় সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রোববার (১৩ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ দেন বসিয়া খাউরী গ্রামের দিলাল মিয়া, আলাল ও দুলালসহ কয়েকজন বাসিন্দা।

অভিযোগে বলা হয়, গ্রামের বসতবাড়ির কাছাকাছি সরকারি এজমালি ভূমিতে বসিয়া খাউরী গ্রামের আসফাক আহমদ সুজন একটি ডিজেলচালিত রাইস মিল স্থাপন করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছেন। অভিযোগকারীদের দাবি, মিলটি যে জায়গায় স্থাপন করা হয়েছে, সেটি সরকারি এজমালি ভূমি।

তাদের অভিযোগ, রাইস মিল চালুর পর থেকে ডিজেলচালিত ইঞ্জিনের বিকট শব্দ, ধোঁয়া, ধুলাবালি, ধান ও চালের গুঁড়া এবং তুষ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে অতিরিক্ত শব্দের কারণে শিশুদের পড়াশোনা, বয়স্কদের বিশ্রাম ও ঘুমে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেছেন তারা।

অভিযোগকারীরা আরও দাবি করেন, রাইস মিল পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র, ট্রেড লাইসেন্স ও অন্যান্য সরকারি অনুমোদন রয়েছে কি না, তা তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে মিলটির শব্দদূষণ এবং ডিজেল ইঞ্জিনের ধোঁয়ার কারণে বায়ুদূষণের মাত্রা পরীক্ষা করারও দাবি জানিয়েছেন তারা।

এর আগে গত ১ সেপ্টেম্বর শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরও এ বিষয়ে অভিযোগ দেওয়া হয় বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে আসফাক আহমদ সুজনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তাঁর ব্যবসায়িক অংশীদার শাহাব উদ্দিন বলেন, ‘মিলটি বৈধ জায়গায় নতুন করে চালু করা হয়েছে। পরিবেশগত ছাড়পত্রের বিষয়ে আমার জানা নেই। তবে আমার ব্যবসায়িক অংশীদারের কাছে থাকতে পারে।’

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘অভিযোগের ভিত্তিতে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২

জাসদ কার্যালয়ে পুলিশি অভিযান, শতাধিক নেতাকর্মী আটক

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায়

সিলেটে পুলিশি অভিযানে ৪৬ জন গ্রেফতার

শ্রীমঙ্গলে এপ্রেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকীতে ফ্রি আই ক্যাম্প

শান্তিগঞ্জে সরকারি জমিতে রাইস মিল, পরিবেশ দূষণের অভিযোগ

কুলাউড়ায় ছাত্র শিবিরের নবীন বরণ, বক্তব্য দিলেন কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর ভিপি

ধর্মপাশায় জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০; আশঙ্কাজনক ১

জামালগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার