শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী

সিলেটে তরুণদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। এ বিষয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে উপদেষ্টাকে সিলেট এনে কেন্দ্র স্থাপনের বিষয়ে আলোচনা ও পরিদর্শনের কথা জানিয়েছেন মন্ত্রী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সিলেটের তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিল্যান্সিং ও তথ্যপ্রযুক্তি খাতে যুক্ত করার সুযোগ তৈরি করতে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর মতে, যথাযথ প্রশিক্ষণ পেলে তরুণরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সুযোগ পেতে পারেন।

সিলেটকে বিনিয়োগ ও পর্যটনের জন্য আরও উপযোগী করতে যোগাযোগব্যবস্থা ও নিরাপত্তার ওপরও গুরুত্ব দেন খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ এবং রেল যোগাযোগের আধুনিকায়নের কাজ চলছে।

নগরীর নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে উন্নত প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। এসব ক্যামেরায় মুখ শনাক্তকরণ প্রযুক্তি এবং রাতের নজরদারির সুবিধা থাকবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে সিলেটকে ব্যবসা, বিনিয়োগ ও পর্যটনের জন্য আরও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো