শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শ্রীমঙ্গলে এপ্রেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকীতে ফ্রি আই ক্যাম্প শান্তিগঞ্জে সরকারি জমিতে রাইস মিল, পরিবেশ দূষণের অভিযোগ কুলাউড়ায় ছাত্র শিবিরের নবীন বরণ, বক্তব্য দিলেন কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর ভিপি ধর্মপাশায় জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০; আশঙ্কাজনক ১ জামালগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ওসমানীর রানওয়েতে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী ২০২৯ সালে সিলেট-ঢাকা ছয় লেন পুরোপুরি প্রস্তুত হবে: বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা নান্দাইলে সেলাই মেশিন পেলেন ২০ সংগ্রামী নারী
advertisement
সিলেট বিভাগ

২০২৯ সালে সিলেট-ঢাকা ছয় লেন পুরোপুরি প্রস্তুত হবে: বাণিজ্যমন্ত্রী

২০২৯ সালের মাঝামাঝি সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়ক চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগের কথাও জানান তিনি। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের কুশিয়ারা কনভেনশন হলে সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আগের সরকারের সময়ে ছয় লেনের পরিকল্পনা নেওয়া হলেও প্রকল্পের কাজ এগোয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় প্রকল্পের অগ্রগতি ছিল ৭ থেকে ৮ শতাংশ এবং জমি অধিগ্রহণও হয়নি। এখন ভূমি অধিগ্রহণসহ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। ইনশাআল্লাহ ২০২৯ সালের মাঝামাঝি সড়কের কাজ শেষ হবে।

সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে মন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টার সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে। তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিল্যান্সিং ও তথ্যপ্রযুক্তি খাতে যুক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

সিলেটে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে যোগাযোগব্যবস্থা, তথ্যপ্রযুক্তি ও আইনশৃঙ্খলার উন্নয়নের ওপরও গুরুত্ব দেন তিনি। দক্ষিণ সুরমায় নতুন বিসিক শিল্পনগরীর কাছে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের একটি অংশ চার লেনে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান।

নগরকে বিনিয়োগ, ব্যবসা ও পর্যটনের জন্য আরও আকর্ষণীয় করতে উন্নত প্রযুক্তির সিসিটিভি স্থাপনের উদ্যোগের কথাও বলেন মন্ত্রী। এসব ক্যামেরায় মুখ শনাক্তকরণ ও রাতের নজরদারি সুবিধা থাকবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমসহ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে এপ্রেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকীতে ফ্রি আই ক্যাম্প

শান্তিগঞ্জে সরকারি জমিতে রাইস মিল, পরিবেশ দূষণের অভিযোগ

কুলাউড়ায় ছাত্র শিবিরের নবীন বরণ, বক্তব্য দিলেন কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর ভিপি

ধর্মপাশায় জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০; আশঙ্কাজনক ১

জামালগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ওসমানীর রানওয়েতে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী

২০২৯ সালে সিলেট-ঢাকা ছয় লেন পুরোপুরি প্রস্তুত হবে: বাণিজ্যমন্ত্রী

‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

নান্দাইলে সেলাই মেশিন পেলেন ২০ সংগ্রামী নারী