বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫ নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩ সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার ফাজিলচিশতে টয়লেটের বর্জ্য ফেলায় ৬ জনকে জরিমানা সিসিক’র
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সিলেটের বিশ্বনাথে নিজ বাসায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার হামলায় গুরুতর আহত হয়েছেন এক ছাত্রদল নেতা। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্বনাথ পৌর শহরের টিএনটি রোডে এই হামলার ঘটনা ঘটে।

আহত নেতার নাম আবদুল মজিদ বকুল। তিনি বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শামীম আহমদের একটি ফেসবুক পোস্টে কমেন্ট করেছিলেন ছাত্রদল নেতা বকুল। ওই ঘটনাকে কেন্দ্র করেই শামীম তার ওপর এই হামলা চালান বলে দাবি ছাত্রদল নেতাদের।

হামলার পর বকুলকে প্রথমে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক বিশ্বনাথ থানার সামনে এক বিক্ষোভ মিছিল বের করেন উপজেলা ও পৌর ছাত্রদলের নেতা-কর্মীরা। মিছিল থেকে অবিলম্বে হামলাকারী ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন

ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫

নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩

সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

ফাজিলচিশতে টয়লেটের বর্জ্য ফেলায় ৬ জনকে জরিমানা সিসিক’র