বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫ নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩ সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার ফাজিলচিশতে টয়লেটের বর্জ্য ফেলায় ৬ জনকে জরিমানা সিসিক’র
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত

সিলেটের জৈন্তাপুরে চোরাচালান প্রতিরোধে দায়িত্ব পালনকালে ডিআই পিকআপের ধাক্কায় রনজিৎ (৪৫) নামে এক বিজিবি সদস্য আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে জৈন্তাপুর বাজারে ফায়ার সার্ভিসের সামনে বিজিবির চেকপোস্টে এ ঘটনা ঘটে।

আহত রনজিৎ ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর বিওপিতে কর্মরত। তার পিতার নাম রদিশ তালুকদার।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা জৈন্তাপুর বাজারের ওই চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি ডিআই পিকআপের ধাক্কায় রনজিৎ আহত হন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে পাঠানো হয়েছে।

এদিকে দায়িত্ব পালনরত বিজিবি সদস্য গাড়ির ধাক্কায় আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে দায়িত্ব পালনকারী সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন

ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫

নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩

সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

ফাজিলচিশতে টয়লেটের বর্জ্য ফেলায় ৬ জনকে জরিমানা সিসিক’র