মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শ্রীমঙ্গলে ভেজাল ও অননুমোদিত খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার গোলাপগঞ্জে চেক জালিয়াতি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ছাতকে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান, প্রথম দিনেই ১৪ মামলা মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড নারীর হাতে পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ বাঞ্ছারামপুরে গাইবান্ধা ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মতিউর রহমান দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা জৈন্তাপুরে ওপেন সিক্রেট ‘বুঙ্গা’ আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন: ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিদর্শন কানাইঘাটে ‘ফ্রিজকাণ্ড’: এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
advertisement
সিলেট বিভাগ

সিলেটে বাসার গ্রিলে ঝুলছিল চিকিৎসকের মরদেহ

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মির্জাজাঙ্গাল এলাকার ‘স্বপ্নিল-২০’ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন।

পদ্মজিৎ চক্রবর্তী প্রান্তের বোন জামাই জানান, তার স্ত্রী সিলেটের পপুলার মেডিকেল সেন্টার অ্যান্ড হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত। তারা সোমবারই মির্জাজাঙ্গাল এলাকার ওই বাসায় ভাড়া ওঠেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে। এ সময় চিকিৎসককে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, পদ্মজিৎ চক্রবর্তী প্রান্তের পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তার বোনও গত বছর আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরিবারের ধারণা, মানসিক সমস্যার কারণে পদ্মজিৎ এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে ভেজাল ও অননুমোদিত খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার

গোলাপগঞ্জে চেক জালিয়াতি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ছাতকে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান, প্রথম দিনেই ১৪ মামলা

মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

নারীর হাতে পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ বাঞ্ছারামপুরে

গাইবান্ধা ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মতিউর রহমান

দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা

জৈন্তাপুরে ওপেন সিক্রেট ‘বুঙ্গা’

আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন: ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিদর্শন

কানাইঘাটে ‘ফ্রিজকাণ্ড’: এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন