৫ আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌরসভার উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রবাসী চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
১১ দলীয় ঐক্য বিশ্বনাথের সমন্বয়ক, সিলেট জেলা জামায়াতের মজলিসে শূরার সদস্য, বিশ্বনাথ উপজেলা আমীর ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম।
বিশ্বনাথ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান এবং পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহেদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভা জামায়াতের আমীর এইচ. এম. আখতার ফারুক, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিশ্বনাথ উপজেলা আহ্বায়ক এম. খলিল উল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাস্টার ইমাদ উদ্দিন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) বিশ্বনাথ উপজেলা সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান, সেক্রেটারি আশরাফ আলী, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান মেম্বার, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিশ্বনাথ পৌরসভার ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সাইফুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সেক্রেটারি শেখ আব্দুল বাসিত, প্রচার সম্পাদক শেখ কামরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিশ্বনাথ পৌরসভার যুগ্ম সদস্যসচিব আনোয়ার হোসাইন খলিফা, ইসলামী ছাত্রশিবির বিশ্বনাথ পৌরসভা সভাপতি মতিউর রহমান ইমন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিশ্বনাথ উপজেলা সদস্য সচিব মামুন আলী উত্তর শাখার সভাপতি সাঈদ আদনান, দশঘর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ফখরুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবির বিশ্বনাথ পশ্চিম শাখার সভাপতি শাহ হোসাইন আহমেদ।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার বাবুল মিয়া, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মুকসিত আখতার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল আলী, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর ও চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন সাদী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফিজ মোহাম্মদ আলী, দেওকলস ইউনিয়ন জামায়াতের সভাপতি শামিম আহমেদ মেম্বার, বিশ্বনাথ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালিক, পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমেদ রাজু, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন, বিশ্বনাথ ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাইয়ুম আবুল, লামাকাজী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জুয়েল আহমেদ, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল ওয়াদুদ, অলংকারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মকবুল হোসাইন, রামপাশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিয়া মোহাম্মদ সাহেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল মজিদ মেম্বার, বিশ্বনাথ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাঈদুল ইসলাম, দেওকলস ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ফয়জুল ইসলাম, দশঘর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবুল বশরসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াত, সহযোগী সংগঠন এবং ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তাঁরা জাতীয় স্বার্থ, সুশাসন এবং জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের কর্মসূচিকে সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।