শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শ্রীমঙ্গলে এপ্রেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকীতে ফ্রি আই ক্যাম্প শান্তিগঞ্জে সরকারি জমিতে রাইস মিল, পরিবেশ দূষণের অভিযোগ কুলাউড়ায় ছাত্র শিবিরের নবীন বরণ, বক্তব্য দিলেন কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর ভিপি ধর্মপাশায় জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০; আশঙ্কাজনক ১ জামালগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ওসমানীর রানওয়েতে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী ২০২৯ সালে সিলেট-ঢাকা ছয় লেন পুরোপুরি প্রস্তুত হবে: বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা নান্দাইলে সেলাই মেশিন পেলেন ২০ সংগ্রামী নারী
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।

আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বিএনপির সাবেক আহ্বায়ক রেদোয়ান খান এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মোন্তাজিম।

পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সুরাইয়া রহমান ইতি, জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা নেজাম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গিয়াস মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহ সুলতান আহমদ টিপু, সদস্য সচিব মো. সাইফুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, কুলাউড়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মৌসুম সরকার, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সালমান হোসেন, কুলাউড়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ, সাইদুর রহমান নিশান, সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান খান এবং জুলাই যোদ্ধা ছায়েম আহমদ লিংকন ও শেখ বদরুল হোসেন রানা।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জুলাইয়ের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা সোনা মোহন বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে এপ্রেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকীতে ফ্রি আই ক্যাম্প

শান্তিগঞ্জে সরকারি জমিতে রাইস মিল, পরিবেশ দূষণের অভিযোগ

কুলাউড়ায় ছাত্র শিবিরের নবীন বরণ, বক্তব্য দিলেন কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর ভিপি

ধর্মপাশায় জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০; আশঙ্কাজনক ১

জামালগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ওসমানীর রানওয়েতে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী

২০২৯ সালে সিলেট-ঢাকা ছয় লেন পুরোপুরি প্রস্তুত হবে: বাণিজ্যমন্ত্রী

‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

নান্দাইলে সেলাই মেশিন পেলেন ২০ সংগ্রামী নারী