বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জৈন্তাপুরে আলোচনা সভা গণঅভ্যুত্থান দিবসে শাল্লায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না: এমপি কয়সর বিয়ানীবাজার সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত জামালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যুব জমিয়তের দোয়া মাহফিল দিরাইয়ে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আইএমএফের প্রাক্কলনে নতুন মাইলফলকের পথে ভারতের অর্থনীতি
advertisement
সিলেট বিভাগ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জৈন্তাপুরে আলোচনা সভা

"জুলাইয়ের চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সিলেটের জৈন্তাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন. ইসলাম মোহাম্মদ ফারুক, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জৈন্তাপুর শাখার সভাপতি মো. অলিউর রহমান, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সহ-সভাপতি মো. জয়নুল আবেদীন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন, জৈন্তাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহেদুর রহমান, জাতীয় ছাত্রশক্তি জৈন্তাপুরের মুখ্য সংগঠক ফয়ছল আহমেদ, সভাপতি তারেকুর রহমান ইলিয়াস এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী জামিল বিন মোজাফফর।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জৈন্তাপুর বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল।

সভায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করেন গেজেটভুক্ত জুলাই যোদ্ধা হাবিবুল্লাহ শিকদার ও আসাদ ফারুক। তারা গণঅভ্যুত্থানের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামিমা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, পিডিবির আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, উপজেলা সমবায় কর্মকর্তা শরীফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার তালুকদার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জিলানী।

এ সময় সাংবাদিক আবদুল হালিম, নাজমুল ইসলাম, মীর শোয়েব আহমেদ, শোয়েব উদ্দিন, সাজ উদ্দিন সাজু, মুরাদ হাসান, মুক্তাদির আল সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের রূহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক। ভবিষ্যতে কোনো স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি রোধে ন্যায়, সাম্য, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জৈন্তাপুরে আলোচনা সভা

গণঅভ্যুত্থান দিবসে শাল্লায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না: এমপি কয়সর

বিয়ানীবাজার সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

জামালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যুব জমিয়তের দোয়া মাহফিল

দিরাইয়ে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা

কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আইএমএফের প্রাক্কলনে নতুন মাইলফলকের পথে ভারতের অর্থনীতি