শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শ্রীমঙ্গলে এপ্রেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকীতে ফ্রি আই ক্যাম্প শান্তিগঞ্জে সরকারি জমিতে রাইস মিল, পরিবেশ দূষণের অভিযোগ কুলাউড়ায় ছাত্র শিবিরের নবীন বরণ, বক্তব্য দিলেন কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর ভিপি ধর্মপাশায় জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০; আশঙ্কাজনক ১ জামালগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ওসমানীর রানওয়েতে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী ২০২৯ সালে সিলেট-ঢাকা ছয় লেন পুরোপুরি প্রস্তুত হবে: বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা নান্দাইলে সেলাই মেশিন পেলেন ২০ সংগ্রামী নারী
advertisement
সিলেট বিভাগ

গণঅভ্যুত্থান দিবসে শাল্লায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের শাল্লায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা নূরে আলম সিদ্দিকী এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহবুব সোবানী চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধা রিয়ান মিয়া, রেদুয়ান মিয়া ও রুবায়েদ আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বীর যোদ্ধাদের সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেম জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ করবে। একই সঙ্গে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলী আমজাদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুমান আহমেদ, ছাত্রদল নেতা শাকিল আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

▐ এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে এপ্রেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকীতে ফ্রি আই ক্যাম্প

শান্তিগঞ্জে সরকারি জমিতে রাইস মিল, পরিবেশ দূষণের অভিযোগ

কুলাউড়ায় ছাত্র শিবিরের নবীন বরণ, বক্তব্য দিলেন কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর ভিপি

ধর্মপাশায় জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০; আশঙ্কাজনক ১

জামালগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ওসমানীর রানওয়েতে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী

২০২৯ সালে সিলেট-ঢাকা ছয় লেন পুরোপুরি প্রস্তুত হবে: বাণিজ্যমন্ত্রী

‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

নান্দাইলে সেলাই মেশিন পেলেন ২০ সংগ্রামী নারী