শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শ্রীমঙ্গলে এপ্রেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকীতে ফ্রি আই ক্যাম্প শান্তিগঞ্জে সরকারি জমিতে রাইস মিল, পরিবেশ দূষণের অভিযোগ কুলাউড়ায় ছাত্র শিবিরের নবীন বরণ, বক্তব্য দিলেন কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর ভিপি ধর্মপাশায় জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০; আশঙ্কাজনক ১ জামালগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ওসমানীর রানওয়েতে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী ২০২৯ সালে সিলেট-ঢাকা ছয় লেন পুরোপুরি প্রস্তুত হবে: বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা নান্দাইলে সেলাই মেশিন পেলেন ২০ সংগ্রামী নারী
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না: এমপি কয়সর

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য কয়সর এম আহমেদ বলেছেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জের উন্নয়ন-অগ্রযাত্রা আর কখনো অবহেলিত থাকবে না। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় জাতীয় সংসদে তুলে ধরতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

গত রোববার রাতে যুক্তরাজ্যের বার্মিংহামের পেরিবার এলাকার একটি স্থানীয় হলে বসবাসরত জগন্নাথপুর ও শান্তিগঞ্জের প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা এখলাসুর রহমানের সভাপতিত্বে সভা যৌথভাবে সঞ্চালনা করেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রফিকুর রহমান রফু ও ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা ব্যারিস্টার হাবিবুল্লাহ। স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ আবদুল কবির।

কয়সর এম আহমেদ বলেন, অতীতের মতো ভবিষ্যতেও প্রবাসীরা দল ও দেশের কল্যাণে পাশে থাকবেন বলে তিনি আশাবাদী। তিনি শুধু সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হিসেবে নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধি হিসেবেও তাদের কল্যাণে কাজ করতে চান।

তিনি বলেন, ইতোমধ্যে জাতীয় সংসদে সুনামগঞ্জ-৩ আসনের উন্নয়নের পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে এমপি কয়সর বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও দেশ ও গণতন্ত্রের স্বার্থে তাদের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

এ সময় বিগত নির্বাচনে প্রবাস থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া, ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া এবং দেশে এসে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়া ও সমর্থনকারী প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিডারমিনস্টার কাউন্সিলের মেয়র কাউন্সিলর সাজু মিয়া, বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাহিদ আলী তালুকদার, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক আহ্বায়ক কাজী আঙুর মিয়া, সাবেক সভাপতি জালাল উদ্দীন এবং নর্থ-ইস্ট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাদ্দিক আহমদ।

এ ছাড়া বক্তব্য দেন ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালিক, বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবজার হোসেন, মৌলভীবাজার বিএনপির সাবেক সহসভাপতি আয়াস মিয়া, বার্সেলোনা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক লাভলু, কভেন্ট্রি বিএনপির সাবেক সভাপতি জামিল আহমদ, সোয়ানসি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল কোরেশী, জাসাস ইউরোপের সমন্বয়ক ফয়সল আহমেদ, বার্মিংহাম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবরুল ইসলাম, ডার্বিশায়ার বিএনপি নেতা সৈয়দ মাহমুদ হোসেন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবিদ মল্লিক, ওয়েস্ট মিডল্যান্ডস স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল নাসিম ও মনোয়ার হোসেন, বিএনপি নেতা ইসলাম খান, বার্মিংহাম সিটি যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন এবং ফজলুল হকসহ অনেকে।

অনুষ্ঠানে ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি, বার্মিংহাম সিটি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে এপ্রেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকীতে ফ্রি আই ক্যাম্প

শান্তিগঞ্জে সরকারি জমিতে রাইস মিল, পরিবেশ দূষণের অভিযোগ

কুলাউড়ায় ছাত্র শিবিরের নবীন বরণ, বক্তব্য দিলেন কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর ভিপি

ধর্মপাশায় জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০; আশঙ্কাজনক ১

জামালগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ওসমানীর রানওয়েতে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী

২০২৯ সালে সিলেট-ঢাকা ছয় লেন পুরোপুরি প্রস্তুত হবে: বাণিজ্যমন্ত্রী

‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

নান্দাইলে সেলাই মেশিন পেলেন ২০ সংগ্রামী নারী