বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জৈন্তাপুরে আলোচনা সভা গণঅভ্যুত্থান দিবসে শাল্লায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না: এমপি কয়সর বিয়ানীবাজার সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত জামালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যুব জমিয়তের দোয়া মাহফিল দিরাইয়ে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আইএমএফের প্রাক্কলনে নতুন মাইলফলকের পথে ভারতের অর্থনীতি
advertisement
সিলেট বিভাগ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের ছাতকে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া এবং ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান ও ফারুক আহমদ, পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান সামছু, যুগ্ম আহ্বায়ক সামছুর রহমান বাবুল এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক সাচ্চা আবেদীন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা চারজন জুলাই যোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পরে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের মধ্যে নাগরিক দায়িত্ববোধ ও গণতান্ত্রিক চেতনা বিকাশে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ২১ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার চারটি গ্রুপে প্রথম স্থান অর্জন করেন আয়ুশী ঘোষ (কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়), হুমায়রা তাসনিম (বাগবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়), সৌমিকা দে পিউ (গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়) এবং রুহিদ ধর (ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়)।

কবিতা আবৃত্তি প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে প্রথম হন মোহতোশিমাত মাহা (মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়) এবং ‘খ’ গ্রুপে প্রথম হন দেবযানী রায় (ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়)।

রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তাবাসসুম ইসলাম তুবা (চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়), দ্বিতীয় হন সুপর্ণা দাশ (ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়) এবং তৃতীয় হন মোছা. নাহিদা ইসলাম তমা (গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়)।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহ আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেব আহমদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জায়নাল আবেদীন মহি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর হারুনুর রশিদ, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মো. মহসিন উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিনয় কুমার, বিআরডিবির কর্মকর্তা প্রণব লাল দাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও জুলাই যোদ্ধারা।

এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জৈন্তাপুরে আলোচনা সভা

গণঅভ্যুত্থান দিবসে শাল্লায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না: এমপি কয়সর

বিয়ানীবাজার সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

জামালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যুব জমিয়তের দোয়া মাহফিল

দিরাইয়ে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা

কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আইএমএফের প্রাক্কলনে নতুন মাইলফলকের পথে ভারতের অর্থনীতি