সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর মাদক চোরাচালান বন্ধে টাস্কফোর্স গঠন করা হয়েছে: মৌলভীবাজারে প্রবাসী কল্যাণ মন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

ছাতকে কেন্দ্রীয় শ্মশানঘাট কালী মন্দির পরিচালনা কমিটির পরিচিতি সভা

ছাতক পৌরসভার কেন্দ্রীয় শ্মশানঘাট কালী মন্দির নব-গঠিত পরিচালনা কমিটির আয়োজনে শুক্রবার দুপুরে শহরের মধ্যেবাজারের শ্রী শ্রী মহাপ্রভু আখড়া মন্দিরে এক পরিচিতি সভা অনুষ্টিত হয়।

পরিচিতি সভা নবনির্বাচিত সভাপতি সুষেন কুমার দে'র সভাপতিত্বে ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ছাতক পৌর শাখার সভাপতি কালীদাস পোদ্দারের পরিচালনায় সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন শ্রী শ্রী মহাপ্রভু আখড়া পরিচালনা কমিটির সভাপতি এড. পীযুষ ভট্টাচার্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ছাতক উপজেলা শাখার সভাপতি ও ছাতক সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক হরিদাস রায়, ছাতক রামকৃষ্ণ আশ্রমের সাবেক সভাপতি মহন্ত রায়, বর্তমান সভাপতি রবীন্দ্র কুমার দাস, ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন অধিকারী। 

সভায় এসময় উপস্থিত ছিলেন, শ্রী শ্রী মহাপ্রভু আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাপস কান্তি দত্ত চম্পু, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলন তরফদার, সুবীর নাগ ভাস্কর, হরি ঘোষ, তনু রায়, নারদ রায়সহ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। গীতা পাঠ করেন শ্রী হিমাদ্রি গোস্বামী মহর।

সভায় স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি বিজয় পোদ্দার, শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক দুলাল মন্ডল, ছাতক শ্মশানঘাট কালীমন্দিরের ৫৪ জন উপদেষ্টা মন্ডলীর মাধ্যমে ছাতক পৌরসভার শ্মশানঘাট কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুষেন কুমার দে, দুলাল মন্ডল সাধারণ সম্পাদক, নুপুর দাস সাংগঠনিক সম্পাদক ও পলাশ ঘোষকে কোষাধ্যক্ষ করে ৪৫ সদস্য কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্টিত হয়।

সভায় বক্তারা বলেন নতুন কমিটি হওয়ার পর প্রথমেই ছাতক-দোয়ারার সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন এমপি মহোদয়ের কাছ থেকে ২ লাখ টাকা বরাদ্দ পান মন্দির উন্নয়নের জন্য, নবনির্বাচিত কমিটি আশা করেন ছাতক পৌর শহরের শ্মশানঘাট কালী মন্দির কে একটি আধুনিক মন্দিরের রুপান্তরিত করবেন।

▐ এই সম্পর্কিত আরো

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর

মাদক চোরাচালান বন্ধে টাস্কফোর্স গঠন করা হয়েছে: মৌলভীবাজারে প্রবাসী কল্যাণ মন্ত্রী