শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
খেলাধুলা

একই দিনে বড় ধাক্কা রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার

একেবারে শেষের দিকে স্প্যানিশ লা লিগা। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে বড়সড় ধাক্কা খেলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। হ্যামস্ট্রিং চোটের কারণে মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেছেন অল হোয়াইটদের তুর্কি বিস্ময় বালক আর্দা গুলের ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও।

একই ভাগ্য বরণ করতে হয়েছে কাতালানদের প্রাণভোমরা লামিন ইয়ামালকেও। তবে সমর্থকদের জন্য স্বস্তির খবর হলো, আসন্ন বিশ্বকাপের আগেই তারা পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

লা লিগার শিরোপা লড়াইয়ে ৩২ ম্যাচ শেষে বার্সার চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে থাকা রিয়াল এখন আরও ব্যাকফুটে। পায়ের পেশির সমস্যায় রিয়াল বেটিস ম্যাচের আগে শেষ মুহূর্তের অনুশীলনে ছিটকে যান গুলের। অন্যদিকে, আলাভেসের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান মিলিতাও। টানা দুই বছর এসিএল চোট কাটিয়ে ফেরা মিলিতাওয়ের জন্য এই নতুন চোট ক্যারিয়ারের বড় এক প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। ক্লাব সূত্রের খবর অনুযায়ী, দুই তারকাকেই অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

সেল্টা ভিগোর বিপক্ষে পেনাল্টি থেকে জয়সূচক একমাত্র গোল করার পরপরই চোট নিয়ে মাঠ ছাড়েন বার্সার ১০ নম্বর জার্সিধারী ইয়ামাল। পরে এক আনুষ্ঠানিক বিবৃতিতে কাতালান ক্লাবটি জানায়, চলতি মৌসুমের জন্যই ছিটকে গেছেন তিনি। চলমান মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোল করেন ইয়ামাল।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন এক বার্তায় স্প্যানিশ উইঙ্গার লেখেন, ‘দলের প্রয়োজনে পাশে থাকতে না পারার যন্ত্রণা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে এটি শেষ নয়, শুধুই একটি বিরতি। আমি আরও শক্তিশালী ও বিধ্বংসী রূপে ফিরব।’ আপাতত মাঠের বাইরে থেকেই সমর্থন জুগিয়ে যাবেন ইয়ামাল। তিনি বলেন, ‘আমি থাকব। যদিও সেটি মাঠের বাইরে থেকে, তবুও সাধারণ একজন ভক্তের মতোই ওদের সমর্থন জানাবো এবং জয়ের জন্য অনুপ্রেরণা জুগিয়ে যাব।’

আগামী ১০ই মে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হতে যাওয়া ‘এল ক্লাসিকো’তে এই তিন তারকার অভাব প্রবলভাবে অনুভূত হবে। ওই ম্যাচেই শিরোপা নিশ্চিত করার সুযোগ থাকছে বার্সার সামনে। তবে সব ছাপিয়ে বড় স্বস্তি পাচ্ছে তাদের আন্তর্জাতিক দলগুলো। বিশ্বমঞ্চে ইয়ামাল, গুলের ও মিলিতাও তিনজনই নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন বলে আশাবাদী মেডিকেল টিম।ঞ্জ সাহিত্য সংসদ এর অভিষেক সম্পন্ন।

এই সম্পর্কিত আরো