শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
বিনোদন

‘না’ বলা শিখে গেছেন সানিয়া

ইন্ডাস্ট্রিতে সাফল্য-ব্যর্থতা লেগেই থাকে। বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রার অভিনয়ে আসার পথটা মোটেও সুগম ছিল না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই কথাই জানিয়েছেন অভিনেত্রী। মূলত আত্মবিশ্বাসের ওপর নির্ভর করেই বলিউডে পা রেখেছিলেন তিনি। সাফল্য দেখলেও মাঝেমধ্যে প্যানিক অ্যাটাক হতো নায়িকার। সারাক্ষণ একটা উদ্বেগ কাজ করতো তার মধ্যে।

সানিয়ার বড় পর্দায় অভিষেক হয় আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ সিনেমার মাধ্যমে। বক্স অফিসে দু’হাজার কোটি টাকার ব্যবসা করে ছবিটি। প্রথম সিনেমাতেই বিপুল সাফল্য পান সানিয়া। এরপর নিজের গতিপথ নিজেই নির্ধারণ করেছেন। কখনো রোমান্টিক চরিত্রে দেখা গেছে তাকে, কখনো আবার কমেডি ছবিতে। দীর্ঘ ১০ বছরের অভিনয় জীবনের বেশির ভাগ সময়ই প্রশংসিত হয়েছেন। তবু যেন উৎকণ্ঠা কাটেনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, সব সময় ভাবতেন, কাউকে হয়তো ‘না’ বলা যায় না, যদি ক্যারিয়ারে প্রভাব পড়ে। অন্যকে সন্তুষ্ট রাখতেই চাইতেন। ‘না’ বলতে না পারাটা যে কতো বড় অভিশাপ, সেটা বুঝেছেন সানিয়া। তিনি বলেন, একটা সময় এমন অবস্থা হয়, খালি প্যানিক অ্যাটাক হতো। আমি ভাবতাম, কীভাবে কাউকে ‘না’ বলবো? আমার চিন্তা হতো, যদি আমি ‘না’ করি, তাহলে হয়তো এরপর আর কাজ পাবো না।

তিনি আরও বলেন, সুযোগ না পাওয়ার থেকেও বেশি ভাবতাম, যাতে ‘না’ বলতে গিয়ে অন্যকে কষ্ট না দিয়ে ফেলি। তবে সানিয়া জানান, এখন ‘না’ বলতে শিখে গেছেন। তাই এখন নিশ্চিন্তে থাকেন তিনি।

এই সম্পর্কিত আরো