শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
বিনোদন

নেতিবাচক লেখালেখি নিয়ে প্রশ্ন তুললেন সুনেরাহ!

সামাজিক মাধ্যম যেন হয়ে উঠেছে যা খুশি স্বাধীনমতো লেখার একটি মাধ্যম। অনেক সময়ই মিথ্যা কিংবা গুজব ছড়িয়ে দেয়া হয় এ মাধ্যমে। সাধারণ অনেকে তাই বুঝতেও পারেন না কোনটা সঠিক!

এ ধরনের গুজব কিংবা মিথ্যাচারের লক্ষ্যবস্তু হন মূলত তারকারা। বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া এবার জানালেন হাল সময়ের ব্যস্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। নিজের ফেসবুক পেজে সুনেরাহ লেখেন, সোশ্যাল মিডিয়াতে কিছু লেখক আছেন, ভালো কথা। কিন্তু এদের মধ্যে অনেকেই না জেনে, না বুঝে, যাচাই না করে যা ইচ্ছা লিখে ফেলে, বেশির ভাগই নেগেটিভ।

তিনি বলেন, আমাদের জার্নালিস্ট ভাইবোনেরা কষ্ট করে এই পজিশন অর্জন করেছেন, এটা তাদের কাজ। এবং তারা তাদের কাজ ঠিকমতো যাচাই করে সংবাদ প্রচার করেন। আমাদের কাজ প্রচার করেন। অভিনেত্রী লিখেছেন, আমার এটা মনে হলো, ওটা মনে হলো বলে কাউকে নিয়ে যা ইচ্ছা লেখাটা অযৌক্তিক, খুব সুবিধার না।

প্রশ্ন রেখে সুনেরাহ বলেন, এদের উদ্দেশ্যটা কী? হয়তো অ্যাটেনশন, এন্টারটেইনমেন্ট অথবা মনিটাইজেশন! সবশেষে ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে সুনেরাহ’র আহ্বান, দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না। এদিকে, বর্তমানে সিনেমা, ওটিটি ও নাটক- এ তিন মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন সুনেরাহ। তার অভিনীত ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ পাচ্ছে তুমুল দর্শকপ্রিয়তা।

এই সম্পর্কিত আরো