রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
খেলাধুলা

যে কারণে আর্জেন্টিনা-স্পেনের ফুটবলারদের ধাক্কাধাক্কি

 

বিশ্বকাপ ফাইনাল খেলা শেষে উত্তপ্ত পরিস্থিতি হয়েছে। মাঠের মধ্যেই হাতাহাতি, ধাক্কাধাক্কি হয় আর্জেন্টিনা ও স্পেনের ফুটবলারদের। বেশি আগ্রাসী ভঙ্গিতে দেখা যায় লিয়োনেল মেসির সতীর্থদের। হঠাৎ কেন এই বিবাদ হল? তার নেপথ্যে কী কারণ ছিল? অবশেষে তা প্রকাশ্যে এসেছে।

স্পেনের কয়েক জন ফুটবলার আনন্দে উৎসব করতে শুরু করেন। আর্জেন্টিনার কয়েক জন হতাশ হয়ে শুয়ে পড়েন। মাঠের মাঝখানে দু’দলের ফুটবলারদের মধ্যে ঝামেলা শুরু হয়। প্রথমে একে অপরের প্রতি গালিগালাজ ছিল। এর পর ফুটবলারেরা হাতাহাতি এবং ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন।

বিবাদের শুরু আর্জেন্টিনার নিকোলাস ওটামেন্ডি ও স্পেনের অধিনায়ক রদ্রির মধ্যে। ওটামেন্ডি রদ্রিকে বলেন, ‘কম কথা বলো মূর্খ। গোটা সপ্তাহ জুড়ে তো কাঁদুনি গেয়েছ। তুমি আর লাপোর্তে খালি অভিযোগ করেছ। রেফারিকে নিয়ে অনেক অভিযোগ ছিল। ঠিক করোনি।’

তা শুনে রদ্রি বলেন, ‘আমি কিন্তু তোমাকে সম্মান করি।” ওটামেন্ডি থামার পাত্র ছিলেন না। তিনি আরও বলেন, “ম্যাচের আগে অত কথা বলার দরকার ছিল না।’ এ বার রেগে যান রদ্রিও। তিনি বলেন, “কেন এত বাজে কথা বলছ?” তার পরেই আসরে চলে আসেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস। ব্যস, কথা কাটাকাটি গড়ায় হাতাহাতিতে।

মাঠে নামার পর থেকেই পারেদেস শারীরিক ফুটবল খেলছিলেন। পাঁচ মিনিটের মধ্যে হলুদ কার্ডও দেখেছিলেন। ম্যাচের পর এরিক গার্সিয়ার সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। গার্সিয়ার গলা চেপে ধরেন। এর পর ঝামেলা করেন গাভির সঙ্গে। গাভিকে ঠেলে ফেলে দেন মাঠে। তার পরেই পারেদেসকে লাল কার্ড দেখান রেফারি। খেলা শেষ হয়ে যাওয়ায় সে দিকে লক্ষ্য ছিল না সকলের। লাল কার্ড দেখার অর্থ, এঞ্জোর মতো পারেদেসও আর্জেন্টিনার হয়ে পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি