শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও  নিয়োগপত্র পাননি সুনামগঞ্জের ১২০ প্রার্থী সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

হবিগঞ্জের চুনারুঘাটে আদালতে যাওয়ার পথে বাবা, মেয়ে ও চাচাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) মাসুম আল-মামুন ও কনস্টেবল রহুল আমীনকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ বলছে, অভিযোগটি তদন্তাধীন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে বিভাগীয় ব্যবস্থা ও সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই দুই পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।


গত বৃহস্পতিবার সকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবী রেললাইনের মোড়ে এ ঘটনা ঘটে। পরে প্রায় সাত ঘণ্টা থানায় রাখার পর ছায়েদ মিয়া (৫০), তার মেয়ে জাসমিন আক্তার (২৪) ও ছোট ভাই ইউনুস মিয়াকে (৪৫) ছেড়ে দেওয়া হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম শনিবার দুপুরে বলেন, আটক তিনজনকে বিকেল পাঁচটার দিকে ছেড়ে দেওয়া হয়। তদন্তে তাদের ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।

ওসি বলেন, ‘বিষয়টি তদন্তাধীন। ঘটনাটি যদি সাজানো হয়ে থাকে, তাহলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইনের ব্যত্যয় ঘটতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, বিভাগীয় ব্যবস্থা ও সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

জানা যায়, কালিশিরী গ্রামের ছায়েদ মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী একটি পরিবারের বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিক মামলা ও পাল্টা মামলা রয়েছে।

বৃহস্পতিবার সকালে ওই মামলার একটি হাজিরায় অংশ নিতে ছায়েদ মিয়া, তার মেয়ে জাসমিন ও ছোট ভাই ইউনুস ইজিবাইকে করে চুনারুঘাটের দিকে যাচ্ছিলেন।

সকাল ১০টার দিকে বগাডুবী রেললাইনের মোড়ে তাদের ইজিবাইকের গতিরোধ করে পুলিশ। পরে তাদের তল্লাশি করে থানায় নেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা জানান, তল্লাশির সময় পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে তাদের মাদক ব্যবসার সঙ্গে জড়িত দেখানোর চেষ্টা করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি

সিলেটের কোন রুটে বাস ভাড়া বাড়ল কত

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও  নিয়োগপত্র পাননি সুনামগঞ্জের ১২০ প্রার্থী

সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী