রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদ্যুৎ সংকটের সমাধান মন্ত্রী বদলে নয়, ব্যবস্থার সংস্কারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বনাথের রামপাশা বাজারে ইউপি চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়ার মতবিনিময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার আহ্বান এমপি তাহসিনা রুশদীরের শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সুজন মিয়া গুরুতর আহত শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের উপজেলা কমিটি গঠন কানাইঘাট সমিতি সিলেট মহানগরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কানাইঘাটে দপ্তর প্রধানদের সঙ্গে এমপি আবুল হাসানের মতবিনিময় ৩ কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার
advertisement
খেলাধুলা

মালয়েশিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

শেষ ম্যাচটাও হলো জয় দিয়ে। শক্তিশালী মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে পঞ্চম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। চীনের হুলুনবুয়ির সিটিতে লড়াকু পারফরম্যান্সে টুর্নামেন্ট শেষ করেছে লাল-সবুজের মেয়েরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। তবে দুই দলের জমাট রক্ষণে প্রথমার্ধে গোল আসেনি। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা সাফা রিমণ।

শেষ কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন কনা। এরপর মালয়েশিয়া একটি গোল শোধ করলেও জয় হাতছাড়া করেনি বাংলাদেশ।

গ্রুপ পর্বেও দুর্দান্ত ছিল বাংলাদেশের মেয়েরা। চায়নিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকংকে ৬-০ গোলে হারিয়ে গ্রুপে দাপট দেখিয়েছিল তারা। ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক সারিকা রিমন।

২০২৩ সালের আসরে নবম হয়েছিল বাংলাদেশ। এবার পঞ্চম হয়ে আসর শেষ করে আগের সাফল্য ছাড়িয়ে গেল লাল-সবুজের প্রতিনিধিরা। জয় দিয়ে শেষ করা এই টুর্নামেন্ট তাই বাংলাদেশের জুনিয়র নারী হকির জন্য হয়ে থাকল স্মরণীয় এক অধ্যায়।

এই সম্পর্কিত আরো

বিদ্যুৎ সংকটের সমাধান মন্ত্রী বদলে নয়, ব্যবস্থার সংস্কারে

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

বিশ্বনাথের রামপাশা বাজারে ইউপি চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়ার মতবিনিময়

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার আহ্বান এমপি তাহসিনা রুশদীরের

শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সুজন মিয়া গুরুতর আহত

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের উপজেলা কমিটি গঠন

কানাইঘাট সমিতি সিলেট মহানগরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

কানাইঘাটে দপ্তর প্রধানদের সঙ্গে এমপি আবুল হাসানের মতবিনিময়

৩ কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার