বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বিশ্বনাথে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বসতবাড়িতে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষ, আহত ৭; জব্দের পরিমাণ নিয়ে ধোঁয়াশা বিশ্বনাথে ব্রিটিশ রাজা চার্লসের প্রতিনিধিকে সংবর্ধনা কুলাউড়া রহমান-রহিমুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরন পহেলা বৈশাখে দিরাই হাওরে ধান কাটার উৎসবের উদ্বোধন ইরান যুদ্ধ: কয়টি জাহাজ হরমুজ পার হতে পেরেছে, কয়টি হামলার শিকার কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড: প্রধানমন্ত্রী সিলেট শিক্ষাবোর্ডের নতুন বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক ভোলাগঞ্জ রোপওয়ে বাংকারে বালু চাপায় শ্রমিকের মৃত্যু
advertisement
বিজ্ঞান ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে এআই ফিচার

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এবার যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহায়ক ফিচার Writing Help। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের মেসেজ পাঠানোর আগে চাইলে ব্যাকরণগত ভুল সংশোধন, ভিন্ন ভিন্ন টোনে (যেমন প্রফেশনাল, মজার বা সহায়ক) লেখা পরিবর্তন কিংবা পুনর্লিখনের প্রস্তাব পাবেন।

বর্তমানে অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ বিটা সংস্করণে সীমিতসংখ্যক ব্যবহারকারী এ ফিচারটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করছেন।

ফিচারটির কাজের ধাপ অনুযায়ী, ব্যবহারকারী মেসেজ টাইপ করার পর স্টিকার আইকনের জায়গায় একটি ছোট কলম চিহ্ন দেখা যাবে। ওই আইকনে ক্লিক করলে মেসেজটি মেটা এআই-এর কাছে পাঠানো হবে এবং সেখান থেকে ব্যবহারকারীর জন্য তিনটি বিকল্প সাজেশন আসবে। এগুলো ভিন্ন ভিন্ন টোনে সাজানো থাকবে—প্রফেশনাল, মজার, সহায়ক কিংবা শুধুই রিফ্রেজড আকারে। ব্যবহারকারী পছন্দমতো একটি বেছে নিয়ে প্রয়োজনে সম্পাদনা করতে পারবেন। তবে যার কাছে মেসেজ পাঠানো হচ্ছে তিনি বুঝতে পারবেন না যে এটি এআই দ্বারা তৈরি বা সংশোধিত।

মেটা জানিয়েছে, Writing Help চালু থাকলেও ব্যবহারকারীর ডেটা সংরক্ষণ করা হবে না। এ ফিচার সম্পূর্ণ এনক্রিপ্টেড ও অ্যানোনিমাস প্রযুক্তি ব্যবহার করে কাজ করবে এবং এটি ঐচ্ছিক। অর্থাৎ, ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো মেসেজ এআই দ্বারা সম্পাদিত বা পাঠানো হবে না।

এটি পূর্ণাঙ্গভাবে চালু হলে ব্যবসায়িক আলোচনায় আরও প্রফেশনালভাবে বার্তা পাঠাতে, বন্ধুদের সঙ্গে মজার বা স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে কিংবা সুন্দরভাবে লেখা সাজাতে এ ফিচারটি ব্যবহারকারীদের সহায়তা করবে।

এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

বিশ্বনাথে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বসতবাড়িতে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষ, আহত ৭; জব্দের পরিমাণ নিয়ে ধোঁয়াশা

বিশ্বনাথে ব্রিটিশ রাজা চার্লসের প্রতিনিধিকে সংবর্ধনা

কুলাউড়া রহমান-রহিমুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরন

পহেলা বৈশাখে দিরাই হাওরে ধান কাটার উৎসবের উদ্বোধন

ইরান যুদ্ধ: কয়টি জাহাজ হরমুজ পার হতে পেরেছে, কয়টি হামলার শিকার

কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড: প্রধানমন্ত্রী

সিলেট শিক্ষাবোর্ডের নতুন বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক

ভোলাগঞ্জ রোপওয়ে বাংকারে বালু চাপায় শ্রমিকের মৃত্যু