সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি প্রধানমন্ত্রী - মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে! ১৫ জনের বিরুদ্ধে মামলা বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ, দোয়ারাবাজারে অনশনে নারী শিশু নির্যাতন বন্ধে কওমি মাদ্রাসায় জবাবদিহি জরুরি জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করা হবে: মন্ত্রী আরিফ
advertisement
রাজনীতি

নির্বাচন এপ্রিল পার হওয়া উচিত নয়: জামায়াত আমির

সংস্কার কার্যক্রম গতিশীল ও অংশীজনরা সহযোগিতা করলে সরকারঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এজন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে রোজা শুরু হওয়ার আগে ফেব্রুয়ারি মাস। আর যদি কোনো কারণে এই সময়ের ভেতরে সংস্কার ও বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে তাহলে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত নয়।  


শনিবার (৩ এপ্রিল) সকালে মগবাজারে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমীর সম্মেলনে এসব কথা বলেন তিনি।


ডা. শফিকুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এখানে আমাদের দেশের আবহাওয়া ও কিছু পারিপার্শ্বিকতার ব্যাপার আছে। ফেব্রুয়ারির শেষ ও মার্চের শুরুতে রোজা থাকবে। এসময়ে নির্বাচন সম্ভব হবে না। 

তিনি বলেন, অর্থপাচারের বিচার করতে হবে। পেশিশক্তি ও কালো টাকার প্রভাব থেকে মুক্ত করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এই পদ্ধতিতে অনেক দেশে নির্বাচন হয়।

জামায়াত আমির বলেন, ৫ তারিখের (৫ আগস্ট) পর আহত ভাইবোনদের দাবি ছিল— রাজনৈতিক দলগুলো তাদের সহকর্মীদের সামাজিক অপকর্ম থেকে সুরক্ষা দিবে। কিন্তু দুঃখজনকভাবে এই কাজটি আমরা করতে পারিনি। কোনো কোনো দল তাদের সহকর্মীদের বাধা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই জন্য যেখানে যাই শুনতে হয়— রেট আগের চেয়ে বেশি।


অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্য করে শফিকুর রহমান বলেন, ‘মাঝে মাঝে সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত আচরণ করেন। এটা আমাদের বিস্মিত করে। তারা রাজনৈতিক বক্তব্য দেওয়ার চেষ্টা করেন। এ থেকে তাদের নিবৃত থাকতে হবে।

কোরআনের বিপক্ষে যায় এমন কোনও সুপারিশ জনগন মানবে না। তাই নারী সংস্কার কমিটি বাতিলের দাবি তোলেন তিনি।

জাতীয় স্বার্থে দল ও মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে জামায়াত। সংস্কার কাজে সরকারের সহযোগিতা করা হচ্ছে। তবে অনাকাঙ্ক্ষিত কিছু করলে তার প্রতিবাদ করা হবে। তাই সরকারকে জনবিরোধী কোন কাজ না করার আহ্বানও জানান জামায়াত আমির।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের

এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার

কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি

প্রধানমন্ত্রী মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান

ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে! ১৫ জনের বিরুদ্ধে মামলা

বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ, দোয়ারাবাজারে অনশনে নারী

শিশু নির্যাতন বন্ধে কওমি মাদ্রাসায় জবাবদিহি জরুরি

জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করা হবে: মন্ত্রী আরিফ