রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সিলেটে নতুন ডেঙ্গু রোগী ১৪, হাসপাতালে ভর্তি ২৬ সিলেটে চা-বাগান থেকে এয়ারগান উদ্ধার জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইউরোপে বাংলাদেশিদের মানবপাচার চক্রের নেতৃত্বে বাংলাদেশি ‘মাস্টারমাইন্ড’, স্পেনে বিচার শুরু দৈনিক সবুজ সিলেট-এ উপজেলা প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি মৌলভীবাজারে কমিউনিটি পুলিশ কাবাডিতে সদর থানা চ্যাম্পিয়ন ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার বড়লেখায় ২০ লাখ টাকার চেক মামলায় প্রবাসী গ্রেপ্তার আট নেতাকে বহিষ্কার করলো ছাত্রদল
advertisement
রাজনীতি

আট নেতাকে বহিষ্কার করলো ছাত্রদল

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একই সাথে আট নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আট নেতাকে বহিষ্কার করা হয়।


বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন- ছাত্রদল জবি শাখার যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য মো. ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, ইয়াসিন সাইফ, ইমরান হোসেন ইমন, মনিরুজ্জামান মনির, মোঃ সৌরভুর রহমান সুজনকে সাংগঠনিক পদ এবং ছাত্রনেতা কাব্য সাহা।


রোববার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য মো. ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, ইয়াসিন সাইফ, ইমরান হোসেন ইমন, মনিরুজ্জামান মনির, মো. সৌরভুর রহমান সুজনকে সাংগঠনিক পদ এবং ছাত্রনেতা কাব্য সাহাকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে আজ রোববার  দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে অন্তত ৪ জন আহত হয়েছে। শাখা ছাত্রদলের সদস্যসচিব শামছুল আরেফিন ও যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।

 

এই সম্পর্কিত আরো

জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

সিলেটে নতুন ডেঙ্গু রোগী ১৪, হাসপাতালে ভর্তি ২৬

সিলেটে চা-বাগান থেকে এয়ারগান উদ্ধার

জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউরোপে বাংলাদেশিদের মানবপাচার চক্রের নেতৃত্বে বাংলাদেশি ‘মাস্টারমাইন্ড’, স্পেনে বিচার শুরু

দৈনিক সবুজ সিলেট-এ উপজেলা প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি

মৌলভীবাজারে কমিউনিটি পুলিশ কাবাডিতে সদর থানা চ্যাম্পিয়ন

ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বড়লেখায় ২০ লাখ টাকার চেক মামলায় প্রবাসী গ্রেপ্তার

আট নেতাকে বহিষ্কার করলো ছাত্রদল