সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক সিলেটে হামে প্রাণ গেল আরও এক শিশুর, মৃত বেড়ে ১০৯ সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার ৯২ জন গ্রেফতার, ৭২ যানবাহন আটক ছাতকে শিক্ষার মানোন্নয়নে তদারকি জোরদার, উন্নয়নে ভূমিকা এমপি মিলনের
advertisement
রাজনীতি

রোজা উপলক্ষে হাতিরঝিলে জামায়াতের খাদ্যসামগ্রী বিতরণ

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে পরিচিত মহিমান্বিত মাহে রমজানে একনিষ্ঠভাবে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে নিজেদের ইতিবাচক পরিবর্তন ঘটানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন।

শনিবার (০১ মার্চ) সকালে রাজধানীর রমনা মডেল স্কুল অ্যান্ড কলেজে হাতিরঝিল পশ্চিম থানা জামায়াত আয়োজিত রোজা উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

থানা আমির ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসাইন এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার, থানা কর্মপরিষদ সদস্য গোলাম মাওলা, আকতার হোসাইন, শামীম হোসাইন ও ওয়ার্ড সভাপতি আব্দুল বাশির প্রমুখ।

সাইফুল আলম খান মিলন বলেন, মূলত, রমজান মাস আত্মশুদ্ধি ও তাক্বওয়া অর্জনের মাস। এ মাসেই আমাদের জীবনের বার্ষিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। আজ আমরা প্রান্তিক শ্রেণির মানুষের মধ্যে যৎসামান্য হাদিয়া নিয়ে উপস্থিত হয়েছি। এটা আমাদের পক্ষ থেকে দান নয়; বরং এটা আপনাদের অধিকার। কিন্তু আমাদের সাধ অনেক হলেও সাধ্য খুবই সীমিত। মূলত, জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ সব সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু এখন পর্যন্ত যারা ক্ষমতায় তারা জনগণের সমস্যার সমাধান না করে লুটপাটে ব্যস্ত থেকেছেন। অন্তর্বর্তী সরকারও এক্ষেত্রে পুরোপুরি সফল হয়নি। তাই জনগণের অধিকারের নিশ্চয়তা দিতে হলে দেশকে ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। তিনি সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


তিনি বলেন, দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত না থাকায় নাগরিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। মূলত, মানবরচিত আদর্শ দিয়ে দেশ পরিচালনার কারণে সমাজ-রাষ্ট্রে এতো অশান্তি। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কারণে হজরত ওমর (রা.) ইতিহাসের শ্রেষ্ঠ শাসকের মর্যাদা পেয়েছিলেন। তিনি তার সঙ্গীদের বলেছিলেন, ‘ফোরাত উপকূলে কোনো কুকুরও যদি না খেয়ে মারা যায় তাহলে শাসক হিসেবে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

তিনি দেশে খোলাফায়ে রাশেদার আদর্শের শাসন প্রতিষ্ঠায় সবাইকে জামায়াতের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

এছাড়াও মাহে রমজান উপলক্ষে পৃথক বিজ্ঞপ্তিতে ঢাকায় বসবাসরত সবাইকে রমজানের মর্যাদা ও পবিত্রতা রক্ষায় সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

এই সম্পর্কিত আরো

দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই

হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট

শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা

জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সিলেটে হামে প্রাণ গেল আরও এক শিশুর, মৃত বেড়ে ১০৯

সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী

সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার ৯২ জন গ্রেফতার, ৭২ যানবাহন আটক

ছাতকে শিক্ষার মানোন্নয়নে তদারকি জোরদার, উন্নয়নে ভূমিকা এমপি মিলনের