শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বালাগঞ্জে ৩০ দুস্থ পরিবার পেল হেল্প কার্ড ও খাদ্যসামগ্রী

সিলেটের বালাগঞ্জে মরহুম নজির আহমদ চৌধুরী ট্রাস্টের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও দুস্থ পরিবারের মধ্যে হেল্প কার্ড ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুর গ্রামের ৬০টি সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে হেল্প কার্ড বিতরণ কার্যক্রমের প্রথম ধাপে ৩০টি পরিবারের হাতে হেল্প কার্ড ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান যুক্তরাজ্যপ্রবাসী সমাজকর্মী জুনেদ আহমদ চৌধুরীর অর্থায়নে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। হেল্প কার্ডপ্রাপ্ত পরিবারগুলোকে পরবর্তীতে জরুরি ওষুধ, খাদ্য, অসুস্থতায় চিকিৎসা সহায়তা এবং বিয়েতে অনুদানসহ বিভিন্ন জরুরি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ট্রাস্ট কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু। ট্রাস্টের স্থানীয় প্রতিনিধি ও সমাজকর্মী মো. আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী সমাজকর্মী ও শিক্ষানুরাগী জুনেদ আহমদ চৌধুরী তাঁর প্রয়াত বাবা নজির আহমদ চৌধুরীর নামে ‘মরহুম নজির আহমদ চৌধুরী ট্রাস্ট’ প্রতিষ্ঠা করেন। ট্রাস্টের মাধ্যমে তিনি স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের জন্য বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছেন।

▐ এই সম্পর্কিত আরো