শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ছাতকে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

 জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের ছাতকে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) নির্ধারিত ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ বিষয়কে সামনে রেখে আয়োজিত সভায় উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হানিফ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহ আলম, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও কৃষক মানিক মিয়া।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাহিদুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা কৃষি, শিল্প ও সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি দক্ষতা উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

▐ এই সম্পর্কিত আরো