বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
অনলাইনে পরিচয়, প্রেমের পর ইসলাম গ্রহণ করে বাংলাদেশি তরুণীকে বিয়ে চীনা যুবকের পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০০ কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় শিশুশিক্ষার্থী আইসিইউতে বিশ্বনাথে কলেজ ভবন নির্মাণের আশ্বাস দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা চুনারুঘাটে ২৮ কেজি গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিয়ানীবাজারের ব্যস্ত মোড়ে আইল্যান্ড, শৃঙ্খলা ফিরবে নাকি বাড়বে ভোগান্তি? জৈন্তাপুরে ১২ বোতল বিদেশি মদসহ যুবক আটক জামালগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বিয়ানীবাজার সরকারি কলেজে বাংলা বিভাগের সম্মান ৪র্থ বর্ষের বিদায় সংবর্ধনা
advertisement
রাজনীতি

সময়ের প্রয়োজনে সংবিধান সংশোধন হতে পারে: জাপা চেয়ারম্যান

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সময়ের প্রয়োজনে বিভিন্ন সময় দেশের সংবিধান সংশোধন হয়েছে। জাতীয় পার্টির শাসনামলেও সংবিধান সংশোধন করা হয়েছে। প্রয়োজনে বর্তমান সময়েও সংবিধান সংশোধন হতে পারে। তবে তা হতে হবে দেশের স্বার্থ, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের প্রত্যাশার আলোকে।

আজ বুধবার বিকেলে রাজধানীর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় পার্টির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সংবিধান একটি চলমান দলিল। সময়, রাষ্ট্র এবং জনগণের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বের বিভিন্ন দেশেই সংবিধান সংশোধনের নজির রয়েছে। বাংলাদেশেও অতীতে বিভিন্ন সময়ে সংবিধান সংশোধন হয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজন দেখা দিলে তা হতে পারে।


নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন যেন অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হয় সে জন্য সরকারের কার্যকর পদক্ষেপ নিতে হবে। নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের আইন সংশোধনের যে সুপারিশ করেছে আমরা তাকে স্বাগত জানাই।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এই সুপারিশ দেখে মনে হচ্ছে, নির্বাচন অংশগ্রহণমূলক করতে তাদের আন্তরিকতা রয়েছে। অংশগ্রহণমূলক নির্বাচনই গণতন্ত্রকে শক্তিশালী করে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করে। এ ক্ষেত্রে নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।


সভাপতির বক্তব্যে মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, দেশের বর্তমান বাস্তবতায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হবে। মতের ভিন্নতা থাকলেও রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সংলাপের সংস্কৃতি প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। সরকারকে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে প্রতিটি নাগরিক সমান আইনি সুরক্ষা ও ন্যায়বিচার পাবে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, মোস্তাক আল মাহমুদ, চেয়ারম্যানের বিশেষ সহকারী নাসরিন জাহান রতনা, চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য সরদার শাহজাহান, বেলাল হোসেন, জাহাঙ্গীর হোসেন মানিক প্রমুখ।

▐ এই সম্পর্কিত আরো

অনলাইনে পরিচয়, প্রেমের পর ইসলাম গ্রহণ করে বাংলাদেশি তরুণীকে বিয়ে চীনা যুবকের

পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০০

কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় শিশুশিক্ষার্থী আইসিইউতে

বিশ্বনাথে কলেজ ভবন নির্মাণের আশ্বাস দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

চুনারুঘাটে ২৮ কেজি গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিয়ানীবাজারের ব্যস্ত মোড়ে আইল্যান্ড, শৃঙ্খলা ফিরবে নাকি বাড়বে ভোগান্তি?

জৈন্তাপুরে ১২ বোতল বিদেশি মদসহ যুবক আটক

জামালগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

বিয়ানীবাজার সরকারি কলেজে বাংলা বিভাগের সম্মান ৪র্থ বর্ষের বিদায় সংবর্ধনা