বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারে যুবদলের বিক্ষোভ বিয়ানীবাজারে রাস্তা সংস্কারের সাইনবোর্ড লাগিয়ে সুরমা নদী থেকে অবৈধ বালু লুট! চুনারুঘাটে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড সার পাচারে দণ্ডিত ব্যক্তিকে ডিলার নিয়োগের অভিযোগ, কৃষকদের মানববন্ধন সিলেটে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ওসমানীনগরে মোবাইল কোর্টের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা কানাইঘাটে বসতঘর থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ, পালালেন অভিযুক্ত অওয়ামী লীগ ঠেকাতে মাঠে নামছে জামায়াত, ডিসেম্বরজুড়ে কর্মসূচি দেশের সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের প্রতিরাতে অবৈধ পারাপার - জৈন্তাপুর সীমান্তে মানবপাচার সিন্ডিকেটের দৌরাত্ম্য
advertisement
রাজনীতি

দেশের সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের

সহিংসতারোধে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

 

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে দলটির মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতে দলটির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।  

গোলাম পরওয়ার বলেন, ‘জনগণের জানমাল রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সঠিকভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে। সহিংসতার বিরুদ্ধে অবশ্যই দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে দেশের সব রাজনৈতিক দলকে মাঠে নামতে হবে।’  

দেশব্যাপী ফ্যাসিবাদবিরোধী কর্মসূচির ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘২১ নভেম্বর রাজধানীতে ফ্যাসিবাদবিরোধী সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামী। এছাড়া ডিসেম্বরে সারাদেশে মাসব্যাপী কর্মসূচি পালন করা হবে।’ 


এ সময় বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘গণভোটের রায় অগ্রাহ্য করে একদলীয় শাসন কায়েমের প্রচেষ্টায় দেশে আজ রাজনৈতিক বিভেদ তৈরি হয়েছে। সরকারের ওপর ফ্যাসিবাদবিরোধী জনতা আর আস্থা রাখতে পারছে না।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, ‘গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের চলমান আন্দোলন কর্মসূচিকে বাধাগ্রস্থ করতেই সরকার নিষিদ্ধ আওয়ামী লীগকে মাঠে সুযোগ দিচ্ছে।’

গোলাম পরওয়ার আরও বলেন, ‘সরকারের ঢিলেঢালা মনোভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা সারাদেশে ছড়িয়ে পড়ছে। প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী আমলাদের বিষয়ে সরকারকে কঠোর হতে হবে।’

 

▐ এই সম্পর্কিত আরো

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারে যুবদলের বিক্ষোভ

বিয়ানীবাজারে রাস্তা সংস্কারের সাইনবোর্ড লাগিয়ে সুরমা নদী থেকে অবৈধ বালু লুট!

চুনারুঘাটে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

সার পাচারে দণ্ডিত ব্যক্তিকে ডিলার নিয়োগের অভিযোগ, কৃষকদের মানববন্ধন

সিলেটে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ওসমানীনগরে মোবাইল কোর্টের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

কানাইঘাটে বসতঘর থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ, পালালেন অভিযুক্ত

অওয়ামী লীগ ঠেকাতে মাঠে নামছে জামায়াত, ডিসেম্বরজুড়ে কর্মসূচি

দেশের সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের

প্রতিরাতে অবৈধ পারাপারজৈন্তাপুর সীমান্তে মানবপাচার সিন্ডিকেটের দৌরাত্ম্য