বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারে যুবদলের বিক্ষোভ বিয়ানীবাজারে রাস্তা সংস্কারের সাইনবোর্ড লাগিয়ে সুরমা নদী থেকে অবৈধ বালু লুট! চুনারুঘাটে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড সার পাচারে দণ্ডিত ব্যক্তিকে ডিলার নিয়োগের অভিযোগ, কৃষকদের মানববন্ধন সিলেটে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ওসমানীনগরে মোবাইল কোর্টের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা কানাইঘাটে বসতঘর থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ, পালালেন অভিযুক্ত অওয়ামী লীগ ঠেকাতে মাঠে নামছে জামায়াত, ডিসেম্বরজুড়ে কর্মসূচি দেশের সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের প্রতিরাতে অবৈধ পারাপার - জৈন্তাপুর সীমান্তে মানবপাচার সিন্ডিকেটের দৌরাত্ম্য
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে বসতঘর থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ, পালালেন অভিযুক্ত

সিলেটের কানাইঘাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মিকিরপাড়া গ্রামের কুতুব উদ্দিনের বসতঘর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযানের টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করতে পারেনি অভিযানকারী দল। এ ঘটনায় তার বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত কুতুব উদ্দিন (৩১) মিকিরপাড়া গ্রামের মৃত কুটুমনির ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের উপপরিদর্শক মো. মামুনার রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক পলাশ পালের নেতৃত্বে অধিদপ্তরের একটি দল বুধবার (১৮ অক্টোবর) বিকেল আড়াইটার দিকে কুতুব উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে কুতুব উদ্দিন বসতঘরের পেছন দিক দিয়ে পালিয়ে যান। পরে তার বসতঘর তল্লাশি করে বিছানার বালিশের নিচে পলিথিনের ব্যাগে রাখা ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৮৫ হাজার টাকা।

এ ঘটনায় উপপরিদর্শক মো. মামুনার রশীদ বাদী হয়ে কুতুব উদ্দিনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কানাইঘাট থানায় মামলা দায়ের করেছেন। তার বিরুদ্ধে আগেও মাদকসংক্রান্ত মামলা রয়েছে বলে জানান তিনি।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের এএসআই মো. আতাউল হক, নোটন কুমার দাস, সিপাই ফখরুল আলম, এহসানুল হক অভি, মোহন মিয়া ও হাসান ইমন আল রাফি উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারে যুবদলের বিক্ষোভ

বিয়ানীবাজারে রাস্তা সংস্কারের সাইনবোর্ড লাগিয়ে সুরমা নদী থেকে অবৈধ বালু লুট!

চুনারুঘাটে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

সার পাচারে দণ্ডিত ব্যক্তিকে ডিলার নিয়োগের অভিযোগ, কৃষকদের মানববন্ধন

সিলেটে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ওসমানীনগরে মোবাইল কোর্টের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

কানাইঘাটে বসতঘর থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ, পালালেন অভিযুক্ত

অওয়ামী লীগ ঠেকাতে মাঠে নামছে জামায়াত, ডিসেম্বরজুড়ে কর্মসূচি

দেশের সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের

প্রতিরাতে অবৈধ পারাপারজৈন্তাপুর সীমান্তে মানবপাচার সিন্ডিকেটের দৌরাত্ম্য