হবিগঞ্জের চুনারুঘাটে মাদকদ্রব্য সেবন করে জনশান্তি ও শৃঙ্খলা ভঙ্গের অপরাধে সাইফুল ইসলাম (১৮) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ জুন) উপজেলার আলাপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম উপজেলার ৮ নম্বর সাটিয়াজুরী ইউনিয়নের আটালিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং জনশান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।