রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
advertisement
প্রবাস

পূর্ব লন্ডনে আইনের নতুন ঠিকানা- আলী’স ল’ চেম্বার্সের যাত্রা শুরু

কমিউনিটির মানুষকে পেশাদারিত্বের সঙ্গে আইনি সেবা প্রদানের দৃঢ় প্রত্যয় নিয়ে পূর্ব লন্ডনের নিউ রোডে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে আলী’স ল’ চেম্বার্স। সম্প্রতি এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ফার্মটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন এর কর্ণধার ও ম্যানেজিং ডিরেক্টর, ব্যারিস্টার আলী আহমেদ, যিনি বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের যুক্তরাষ্ট্র প্রবাসী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, সমাজসেবক ও ব্যবসায়ী হাজী আবুল খায়ের।

তিনি বলেন, প্রবাসী ও স্থানীয় কমিউনিটির মানুষের আইনি সেবায় আলী’স ল’ চেম্বার্স যে উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, এই প্রতিষ্ঠান ন্যায়বিচারের পথ আরও সহজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার আলী আহমেদ বলেন, আমাদের লক্ষ্য শুধু আইনি সহায়তা প্রদান নয়, বরং সমাজে ন্যায় ও সমতার মূল্যবোধ প্রতিষ্ঠা করা। আমরা ইমিগ্রেশন, ফ্যামিলি ল, প্রপার্টি, সিভিল ও ক্রিমিনাল বিষয়ে পেশাদার সেবা প্রদান করব।

তিনি আরও যোগ করেন, আমরা চাই সাধারণ মানুষ সহজে ও আস্থার সঙ্গে তাদের আইনি সমস্যা সমাধান করতে পারেন। এজন্য আমাদের টিম সর্বদা প্রস্তুত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জিয়াউল হক, সাংবাদিক আবু সাঈদ, ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটর সৈয়দ আহমদ, কমিউনিটি নেতা আব্দুল কাদের ও মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংবাদিক মাহবুব হোসেন, এবং দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম।

অনুষ্ঠান শেষে অতিথিরা কেক কেটে আলী’স ল’ চেম্বার্স-এর আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন। পরে এক মোনাজাতে প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি