সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
প্রবাস

যুক্তরাজ্যের হাল এন্ড ইস্ট রাইডিং যুবদলের সভাপতি হলেন সিলেটের গোলাম রাব্বি

যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে নর্থ ইউকের হাল এন্ড ইস্ট রাইডিং (Hull & East Riding) জোনাল কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ জোনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিলেটের সাবেক ছাত্রদল নেতা গোলাম রাব্বি। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুহেল সিরাজ।

সোমবার (২২ জুন) ইস্ট লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় নর্থ ইউকের চারটি জোনাল কমিটির সাথে হাল এন্ড ইস্ট রাইডিং যুবদলের এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক বাবর চৌধুরী কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কমিটির অনুমোদন প্রদান করেন।

নবনির্বাচিত সভাপতি গোলাম রাব্বি অতীতে সিলেটে ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। প্রবাসে এসেও জাতীয়তাবাদী আদর্শে অবিচল থেকে প্রবাসি যুব সমাজকে ঐক্যবদ্ধ করার স্বীকৃতিস্বরূপ তাকে এই শীর্ষ পদে আসীন করা হয়েছে।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে যুক্তরাজ্য যুবদলের রিজওনাল জোন-৩ এর সহ-সভাপতি আনিছুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মনির আহমদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান এবং সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল হকের সার্বিক তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগরিরই দপ্তর সম্পাদকের মাধ্যমে হাল এন্ড ইস্ট রাইডিং জোনের পূর্ণাঙ্গ কমিটির পূর্ণ তালিকা প্রকাশ করা হবে।

নিজের প্রতিক্রিয়ায় গোলাম রাব্বি বলেন, আমাকে এই দায়িত্ব প্রদানের জন্য সংগঠনের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রবাসের মাটিতে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে হাল এন্ড ইস্ট রাইডিং যুবদল বরাবরের মতোই অগ্রণী ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, একই অনুষ্ঠানে হাল এন্ড ইস্ট রাইডিং ছাড়াও লিডস, বার্নলি এবং রচডেল যুবদলের জোনাল কমিটিও অনুমোদন দেওয়া হয়।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর