রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর মাদক চোরাচালান বন্ধে টাস্কফোর্স গঠন করা হয়েছে: মৌলভীবাজারে প্রবাসী কল্যাণ মন্ত্রী বালাগঞ্জে ‘আত্-তাকওয়া প্রকল্প’ পরিদর্শনে যুক্তরাজ্যপ্রবাসী সমাজকর্মীরা বিশ্বনাথে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩০ গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের ৬ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাথারিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিটন চন্দ্র বর্মনকে বিদ্যালয়ে সরকারি দাপ্তরিক কাজ করার সময় হামলার অভিযোগ উঠেছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এতে লিটন চন্দ্র বর্মনের গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে আহত শিক্ষককে দেখতে তাৎক্ষণিক হাসপাতালে যান ধর্মপাশা উপজেলা শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ। এ সময় তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

ঘটনার নিন্দা জানিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ বলেন, পাথারিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিটন চন্দ্র বর্মন বিদ্যালয়ের সরকারি দাপ্তরিক কাজ করার সময় জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনা ঘঠেছে। খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছি।

তিনি আরও বলেন, একজন শিক্ষক বিদ্যালয়ের সরকারি দায়িত্ব পালনকালে এভাবে হামলার শিকার হওয়া অত্যন্ত নিন্দনীয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

হামলার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে কি না জানতে চাইলে আহত শিক্ষক লিটন চন্দ্র বর্মন বলেন,আগামীকাল থানায় অভিযোগ করা হবে।

▐ এই সম্পর্কিত আরো

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর

মাদক চোরাচালান বন্ধে টাস্কফোর্স গঠন করা হয়েছে: মৌলভীবাজারে প্রবাসী কল্যাণ মন্ত্রী

বালাগঞ্জে ‘আত্-তাকওয়া প্রকল্প’ পরিদর্শনে যুক্তরাজ্যপ্রবাসী সমাজকর্মীরা

বিশ্বনাথে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩০

গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের ৬ হত্যা মামলার আসামি গ্রেপ্তার