রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর মাদক চোরাচালান বন্ধে টাস্কফোর্স গঠন করা হয়েছে: মৌলভীবাজারে প্রবাসী কল্যাণ মন্ত্রী বালাগঞ্জে ‘আত্-তাকওয়া প্রকল্প’ পরিদর্শনে যুক্তরাজ্যপ্রবাসী সমাজকর্মীরা বিশ্বনাথে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩০ গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের ৬ হত্যা মামলার আসামি গ্রেপ্তার শান্তিগঞ্জে উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত, নেই গার্লস স্কুল, ডিগ্রি কলেজ ও বিজ্ঞান শাখা কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের মতবিনিময় গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পরিচিতি সভা
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩০

সিলেটের বিশ্বনাথে জমিসংক্রান্ত বিরোধের জেরে মসজিদের মাইকে মাইকিং করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লামাকাজি ইউনিয়নের ভুরকি ও ইশবপুর গ্রামের লোকজনের মধ্যে ভুরকি বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, মাসুক মিয়া, কবির মিয়া, মিজানুর রহমান, আতিকুর রহমান, আব্দুল ওয়াহিদ টিটন, জাকির আহমদ, হাজী ছফির আলী, তাজ মিয়া, জনি আহমদ, জয়নাল মিয়া, কয়ছর মিয়া, জমিল মিয়া, সাইদি উদ্দিন ও আলিম উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লামাকাজি ইউনিয়নের ভুরকি গ্রামের ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া ও ইশবপুর গ্রামের হাজী ছফির আলীর লোকজনের মধ্যে ক্ষেতের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ মসজিদের মাইকে মাইকিং করে লোকজন জড়ো করে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে বিশ্বনাথ থানার বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

▐ এই সম্পর্কিত আরো

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর

মাদক চোরাচালান বন্ধে টাস্কফোর্স গঠন করা হয়েছে: মৌলভীবাজারে প্রবাসী কল্যাণ মন্ত্রী

বালাগঞ্জে ‘আত্-তাকওয়া প্রকল্প’ পরিদর্শনে যুক্তরাজ্যপ্রবাসী সমাজকর্মীরা

বিশ্বনাথে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩০

গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের ৬ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

শান্তিগঞ্জে উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত, নেই গার্লস স্কুল, ডিগ্রি কলেজ ও বিজ্ঞান শাখা

কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের মতবিনিময়

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পরিচিতি সভা