বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেলেন সবুজ সিলেটের আজাদ সিলেটে দুর্গাপূজায় আতশবাজি বন্ধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা: ডিসি সিলামে রাসেল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার সুনামগঞ্জে ‘ভোট চুরি’ নিয়ে বিক্ষোভ, ফের আটক রাহুল-প্রিয়াঙ্কা শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে সিলেট জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি বিয়ানীবাজারে ৩৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক সিলেটে ১৩ জিপি-পিপিসহ ১২১ আইন কর্মকর্তা নিয়োগ এশিয়ার পর্যটন প্রচারণায় বাংলাদেশের নেতৃত্ব, রাষ্ট্রদূত ডাল্টন জহির সৌদিতে ‘বিক্রি’, দেশে ফিরতে আকুতি জানানো রেহেনা ফিরছেন বৃহস্পতিবার
advertisement
সিলেট বিভাগ

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর সঙ্গে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব সুজানগর ইউনিয়নের সিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

সুজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল আছ আহমেদের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহিম বক্ত মুসা ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মকবুল হোসেন সেবুলের সঞ্চালনায় সভা শুরু হয়। উপজেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ খলিলুর রহমান শাহীনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সিনিয়র সহসভাপতি নছিব আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা যুবদলের সদস্যসচিব ইকবাল হুসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ ছাড়া সুজানগর ইউনিয়ন বিএনপি, বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা দলের সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা নিজেদের মতামত তুলে ধরেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

▐ এই সম্পর্কিত আরো

অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেলেন সবুজ সিলেটের আজাদ

সিলেটে দুর্গাপূজায় আতশবাজি বন্ধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা: ডিসি

সিলামে রাসেল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার সুনামগঞ্জে

‘ভোট চুরি’ নিয়ে বিক্ষোভ, ফের আটক রাহুল-প্রিয়াঙ্কা

শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে সিলেট জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা

বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি

বিয়ানীবাজারে ৩৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক

সিলেটে ১৩ জিপি-পিপিসহ ১২১ আইন কর্মকর্তা নিয়োগ

এশিয়ার পর্যটন প্রচারণায় বাংলাদেশের নেতৃত্ব, রাষ্ট্রদূত ডাল্টন জহির

সৌদিতে ‘বিক্রি’, দেশে ফিরতে আকুতি জানানো রেহেনা ফিরছেন বৃহস্পতিবার