সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সিলেট রেঞ্জ পর্যায়ের প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার জেলা দল। একই প্রতিযোগিতার নারী বিভাগে রানার্সআপ হয়েছে মৌলভীবাজার জেলা নারী দল।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সিলেট নগরের মেন্দিবাগে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের ইনডোর গ্রাউন্ডে সিলেট রেঞ্জ পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে একই ভেন্যুতে পুরুষ ও নারী বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হয়।

পুরুষ বিভাগের ফাইনালে মৌলভীবাজার জেলা দল ৪১-৩০ পয়েন্টে সিলেট জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে, নারী বিভাগের ফাইনালে হবিগঞ্জ জেলা নারী দলের কাছে ২৭-১০ পয়েন্টে হেরে রানার্সআপ হয় মৌলভীবাজার জেলা নারী দল।

খেলা শেষে সিলেট আরআরএফের অতিরিক্ত ডিআইজি মো. হাসান নাহিদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মাদ শরীফুল ইসলাম, পিপিএমসহ সিলেট রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর