রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
advertisement
আন্তর্জাতিক

বিমানে সাপ, দুই ঘণ্টা বিলম্ব ফ্লাইটে

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে একটি অভ্যন্তরীণ ফ্লাইটের কার্গো হোল্ডে সাপ দেখতে পাওয়ার পর সতর্কতা হিসেবে ফ্লাইটটি দুই ঘণ্টা দেরিতে ছেড়েছে। মঙ্গলবার (৩০ জুন) মেলবোর্ন থেকে ব্রিসবেনগামী ভার্জিন অস্ট্রেলিয়ার ফ্লাইট ভিএ৩৩৭-এর যাত্রী উঠানোর সময় ঘটে এ ঘটনা, যা পরদিন বুধবার গণমাধ্যমে প্রকাশ পায়।

ঘটনার সময় প্লেনটির কার্গো হোল্ডে একটি সবুজ সাপ দেখতে পান পেশাদার সাপ ধরার বিশেষজ্ঞ মার্ক পেলে। সাপটি ছিল প্রায় ৬০ সেন্টিমিটার (দুই ফুট) লম্বা। অল্প আলোতে সাপটি বিষধর মনে হলেও পরে নিশ্চিত হওয়া যায় এটি একটি নিরাপদ ‘গ্রিন ট্রি স্নেক’।

মার্ক পেলে জানান, সাপটি আংশিকভাবে লুকানো অবস্থায় ছিল এবং যেকোনো সময় প্লেনের মূল কেবিনে ঢুকে যেতে পারতো। তিনি বলেন, ‘ভাগ্য ভালো যে প্রথম চেষ্টাতেই সাপটিকে ধরতে পেরেছি। নইলে পুরো প্লেন খালি করে কিছু অংশ খুলে ফেলতে হতো।’

ভার্জিন অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ফ্লাইটটি প্রায় দুই ঘণ্টা দেরিতে ছেড়েছে।

পেলের ধারণা, সাপটি আগের কোনো ফ্লাইটে যাত্রীর ব্যাগে করে এসেছিল এবং পরে পালিয়ে যায়। তবে অস্ট্রেলিয়ার কড়াকড়ি কোয়ারেন্টাইন নীতির কারণে সাপটিকে বনে ছেড়ে দেওয়া সম্ভব হয়নি। সংরক্ষিত প্রজাতির এই সাপ বর্তমানে মেলবোর্নের এক পশু চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে এবং পরবর্তীতে এটিকে লাইসেন্সপ্রাপ্ত সাপ পালনকারীর কাছে হস্তান্তর করা হবে।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি