রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কুলাউড়ায় কালবৈশাখীর তাণ্ডব: লণ্ডভণ্ড ইয়াকুব-তাজুল মহিলা কলেজ সিলেটে হামের উপসর্গে দুই দিনে ৫ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি
advertisement
আন্তর্জাতিক

সিএনএন ও নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বরখাস্তের দাবি জানালেন ট্রাম্প

ইরানের পারমাণবিক হামলা সম্পর্কে মার্কিন গোয়েন্দা মূল্যায়ন নিয়ে রিপোর্ট করা সিএনএন ও নিউইয়র্ক টাইমস-এর সাংবাদিকদের ‘অবিলম্বে’ বরখাস্তের দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘সিএনএন ও দ্য নিউইয়র্ক টাইমসের ভুয়া সংবাদ প্রতিবেদকদের অবিলম্বে বরখাস্ত করা উচিত!!!’

সেইসঙ্গে তিনি তাদের ‘খারাপ উদ্দেশ্যপ্রণোদিত খারাপ মানুষ’ বলে অভিহিত করেন।

পৃথক আরেক পোস্টে ট্রাম্প দাবি করেন, ‘গুজব হলো যে ব্যর্থ নিউইয়র্ক টাইমস ও ফেক সংবাদমাধ্যম সিএনএন ইরানের পারমাণবিক স্থাপনা সম্পর্কে ভুয়া গল্প তৈরি করা সাংবাদিকদের বরখাস্ত করবে, কারণ তারা এটিকে বড্ড বেশি ভুলভাবে উপস্থাপন করেছে।’

এই সংবাদমাধ্যম দুটি মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনের ভিত্তিতে সংবাদ প্রকাশ করে বলেছিল, ‘সপ্তাহান্তে চালানো হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করার পরিবর্তে কেবল কয়েক মাস পিছিয়ে দিয়েছে।’

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড প্রতিবেদনগুলোর সমালোচনা করে দাবি করেন, ফাঁস হওয়া মূল্যায়নগুলো ‘কম আত্মবিশ্বাসের সঙ্গে লেখা’ এবং ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তমূলক নেতৃত্বকে দুর্বল করার জন্য; বেছে বেছে প্রকাশ করা হয়েছে।

ট্রাম্প এর আগে সিএনএন-এর নাতাশা বার্ট্রান্ডকে চিহ্নিত করে বলেছিলেন, ‘তাকে সিএনএন থেকে বরখাস্ত করা উচিত! আমি তাকে তিন দিন ধরে ভুয়া খবর করতে দেখছিলাম।’

এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় কালবৈশাখীর তাণ্ডব: লণ্ডভণ্ড ইয়াকুব-তাজুল মহিলা কলেজ

সিলেটে হামের উপসর্গে দুই দিনে ৫ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি