শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
আন্তর্জাতিক

পেট্রোনাস কেমিকেলসের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক

মালয়েশিয়া থেকে সরকার-টু-সরকার (জি-টু-জি) ভিত্তিতে ইউরিয়া সার আমদানির সম্ভাবনা নিয়ে পেট্রোনাস কেমিকেলস গ্রুপ বেরহাদের সঙ্গে বৈঠক করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

রোববার (১৮ মে ২০২৬) কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ারে প্রতিষ্ঠানটির নিজস্ব দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পেট্রোনাস কেমিকেলস গ্রুপ বেরহাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর/প্রধান নির্বাহী কর্মকর্তা মাজুইন ইসমাইল উপস্থিত ছিলেন।

বৈঠকে মালয়েশিয়া থেকে জি-টু-জি ভিত্তিতে ইউরিয়া সার আমদানির পাশাপাশি এলপিজি, এলএনজি এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া জ্বালানি ও সার খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় করা হয়।

বৈঠকে বাংলাদেশের আগ্রহের বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করে পেট্রোনাস কেমিকেলস গ্রুপ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ইউরিয়া সার সরবরাহের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে।

সভায় পেট্রোনাস কেমিকেলস মার্কেটিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা, সার বিপণন বিভাগের প্রধানসহ বাংলাদেশ হাইকমিশনের উপ-হাইকমিশনার, প্রথম সচিব (বাণিজ্যিক) এবং তৃতীয় সচিব (রাজনৈতিক) উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ