সুনামগঞ্জের ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরজনিত বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং শিক্ষার্থী দেবযানী রায় ও আরিয়ান জাহিন জিহানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।
বিশেষ অতিথির বক্তব্য দেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মহি উদ্দিন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামসু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান বাবুল।
সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, সহকারী প্রধান শিক্ষক আরজু মিয়া, ক্রীড়া শিক্ষক দেলোয়ার হোসেন খান ও সিনিয়র শিক্ষক আব্দুল মুকিত। শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন আবুল কালাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষক অজয় কৃষ্ণ পাল। অবসরপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মৃদুল কান্তি দাস। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী উম্মে ফাতেমা স্পিহা। এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন মাইমুনা আনজাম মাহা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী ওয়াজিয়া নুসরাত এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী কথা দাস।
এ সময় উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মিছবাহ উদ্দিন ও শামছ উদ্দিন, শিক্ষক দিলীপ রঞ্জন দে, সুব্রত দাস, জীবেশ চক্রবর্তী, লক্ষণ চন্দ্র সাহা, তন্ময় চৌধুরী তপু, সুব্রত দাস মিটু, শিক্ষিকা লায়লা আনজুম আরা, সাবেকুন নাহার, ললিতা বেগম, তাহমিনা আক্তার, সুফিয়া বেগম, নিহা আচার্য্য, প্রাক্তন শিক্ষার্থী ও সাংবাদিক মাহবুব আলম সেলিম, এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেক মিয়া, শিক্ষক নিজাম মিয়া, বদরুদ্দোজা মোহাম্মদ সাফি, রাহিম আহমেদ, রাব্বি, ইশতেমামসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে অবসরজনিত বিদায়ী শিক্ষক ও অতিথিদের বিদ্যালয়ের পক্ষ থেকে উত্তরীয়, ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়।