বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেলেন সবুজ সিলেটের আজাদ সিলেটে দুর্গাপূজায় আতশবাজি বন্ধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা: ডিসি সিলামে রাসেল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার সুনামগঞ্জে ‘ভোট চুরি’ নিয়ে বিক্ষোভ, ফের আটক রাহুল-প্রিয়াঙ্কা শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে সিলেট জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি বিয়ানীবাজারে ৩৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক সিলেটে ১৩ জিপি-পিপিসহ ১২১ আইন কর্মকর্তা নিয়োগ এশিয়ার পর্যটন প্রচারণায় বাংলাদেশের নেতৃত্ব, রাষ্ট্রদূত ডাল্টন জহির সৌদিতে ‘বিক্রি’, দেশে ফিরতে আকুতি জানানো রেহেনা ফিরছেন বৃহস্পতিবার
advertisement
সিলেট বিভাগ

গহরপুর অ্যাসোসিয়েশন ইউকের নতুন সভাপতি ইমরান আলী

যুক্তরাজ্যভিত্তিক সামাজিক ও মানবিক সংগঠন গহরপুর অ্যাসোসিয়েশন ইউকের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ইমরান আলী।

গত ৭ জুলাই লন্ডনের মক্কা গ্রিল রেস্টুরেন্টে সংগঠনের সাধারণ সভায় যুক্তরাজ্যপ্রবাসী গহরপুরবাসীর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়।

সাধারণ সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক গহরপুরবাসী অংশ নেন। সভায় বক্তারা প্রবাসী গহরপুরবাসীর মধ্যে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা ও মানবিক কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন প্রজন্মকে সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান তাঁরা।

সভা শেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পরপরই জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, দেওয়ান বাজার ইউনিয়নের ৪২টি গ্রামের মানুষের জন্য এ চিকিৎসাসেবা আয়োজন করা হবে। প্রতিটি গ্রাম থেকে কমপক্ষে ১০ জন করে মোট অন্তত ৪২০ জনকে চিকিৎসাসেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।


গহরপুর অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনী আগামী ১৬ মার্চ ২০২৭ অনুষ্ঠিত হবে। লন্ডনের ক্রাউন ব্যাংকুয়েটিং হল, ১৮২ ক্র্যানব্রুক রোড, ইলফোর্ড, IG1 4LX-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে নতুন কমিটির আনুষ্ঠানিক অভিষেকের পাশাপাশি প্রবাসী গহরপুরবাসীর মিলনমেলা, মতবিনিময় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।


১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে গহরপুর অ্যাসোসিয়েশন ইউকে যুক্তরাজ্যপ্রবাসী গহরপুরবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে কাজ করে আসছে। পাশাপাশি সংগঠনটি নিজ এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক, শিক্ষামূলক ও সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।

নতুন কমিটির মাধ্যমে এসব কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে সংগঠনের সংশ্লিষ্টরা জানিয়েছেন।

▐ এই সম্পর্কিত আরো

অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেলেন সবুজ সিলেটের আজাদ

সিলেটে দুর্গাপূজায় আতশবাজি বন্ধ, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা: ডিসি

সিলামে রাসেল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার সুনামগঞ্জে

‘ভোট চুরি’ নিয়ে বিক্ষোভ, ফের আটক রাহুল-প্রিয়াঙ্কা

শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে সিলেট জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা

বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি

বিয়ানীবাজারে ৩৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক

সিলেটে ১৩ জিপি-পিপিসহ ১২১ আইন কর্মকর্তা নিয়োগ

এশিয়ার পর্যটন প্রচারণায় বাংলাদেশের নেতৃত্ব, রাষ্ট্রদূত ডাল্টন জহির

সৌদিতে ‘বিক্রি’, দেশে ফিরতে আকুতি জানানো রেহেনা ফিরছেন বৃহস্পতিবার