মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

নৈতিক শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়: মাহফুজা হান্নান

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাহফুজা হান্নান বলেছেন, জাতির মেরুদণ্ড ঠিক রাখতে শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। নৈতিক শিক্ষা ছাড়া একটি পরিবার, সমাজ ও জাতির টেকসই উন্নয়ন সম্ভব নয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে তিনি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মাহফুজা হান্নান বলেন, অনৈতিক শিক্ষা কখনো ভালো জাতি উপহার দিতে পারে না। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নীতি ও নৈতিকতার শিক্ষা দিতে হবে। নৈতিক শিক্ষা ছাড়া অর্জিত শিক্ষা অনেক সময় কাঙ্ক্ষিত ফল বয়ে আনতে পারে না।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যাতে পর্যাপ্ত খেলাধুলার সুযোগ পায়, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। খেলাধুলা শরীর গঠনের পাশাপাশি শিক্ষার্থী ও তরুণদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে ভূমিকা রাখে।

বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেমের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল হান্নান।

অনুষ্ঠানে পৌর জামায়াতে ইসলামীর আমির এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা ইমাদ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুস ছোবহান, সেক্রেটারি জাহেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা বাবুল আহমদ, আব্দুর রহিম, গিয়াস উদ্দিন সাদীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

এর আগে সংসদ সদস্য মাহফুজা হান্নান বিশ্বনাথ পৌর শহরের হযরত ওমর ফারুক (রা.) একাডেমি পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এই সম্পর্কিত আরো