রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
advertisement
বিনোদন

নেহার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে আলোচনা

নতুন করে আলোচনায় ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। সোমবার ইনস্টাগ্রামে একের পর এক রহস্যময় স্টোরি শেয়ার করে সবাইকে হতবাক করে দিয়েছেন তিনি। সেই পোস্টগুলোতে ইঙ্গিত পাওয়া যায়-ব্যক্তিগত ও পেশাগত জীবন থেকে আপাতত সরে যেতে চান নেহা।

ইনস্টাগ্রাম স্টোরিতে নেহা লেখেন, তিনি দায়িত্ব, সম্পর্ক ও কাজ সবকিছু থেকেই বিরতি নিতে চান। এমনকি ভবিষ্যতে আদৌ তিনি ফিরবেন কি না, সে বিষয়েও অনিশ্চয়তার কথা উল্লেখ করেন। প্রথম স্টোরিতে নেহা কক্কর লেখেন, দায়িত্ব, সম্পর্ক, কাজ—এই মুহূর্তে যা কিছু মাথায় আসছে, সবকিছু থেকে বিরতি নেওয়ার সময় এসেছে। আমি ফিরব কি না, জানি না।

এরপর আরেকটি স্টোরিতে পাপারাজ্জি ও ভক্তদের উদ্দেশে আবেগঘন অনুরোধ জানান তিনি। সেখানে নেহা লেখেন, আমি পাপারাজ্জি ও ভক্তদের অনুরোধ করছি, আমাকে যেন ভিডিও না করা হয়। দয়া করে আমার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাকে এই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে দিন। কোনো ক্যামেরা নয়, প্লিজ। শান্তির জন্য এটুকুই চাই।

কেন এমন আবেগঘন পোস্ট করলেন নেহা, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি। তবে অনেকের ধারণা, সম্প্রতি মুক্তি পাওয়া তার নতুন গান ‘ক্যান্ডি শপ’ ঘিরে হওয়া তীব্র অনলাইন ট্রোলিং থেকেই এই মানসিক চাপের সৃষ্টি হতে পারে।

গত ১৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ক্যান্ডি শপ’-এ নেহার সঙ্গে ছিলেন তার ভাই টনি কক্কর। গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। অনেকেই গানটিকে ‘ক্রিঞ্জ’, ‘অশ্লীল’ এবং কে-পপ স্টাইল নকল করার ব্যর্থ চেষ্টা বলে কটাক্ষ করেন।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি